Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ই-নলেজ আইডিয়া নিয়ে বা লেখালেখির এই যাত্রায় আমি নানা প্রশ্নের মুখোমুখি হয়েছি। এই লেখার মাধ্যমে সেই প্রশ্নগুলোর বাস্তব, যুক্তিসংগত ও পরিষ্কার উত্তর দেওয়ার চেষ্টা করছি–

0 পছন্দ 0 অপছন্দ
177 বার প্রদর্শিত

গাইডলাইন

লেখক: Enolej Official Team | সিরিজ আইডি: #30 | পর্ব নং: 3
করেছেন (5,019 পয়েন্ট)   21 জানুয়ারি "লেখক সংবাদ" বিভাগে লেখা প্রকাশিত
info_outline
করেছেন 22 জানুয়ারি সম্পাদিত

পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

ই-নলেজ আইডিয়া নিয়ে বা লেখালেখির এই যাত্রায় আমি নানা প্রশ্নের মুখোমুখি হয়েছি। এই লেখার মাধ্যমে সেই প্রশ্নগুলোর বাস্তব, যুক্তিসংগত ও পরিষ্কার উত্তর দেওয়ার চেষ্টা করছি—

প্রশ্ন ১: ই-নলেজ আইডিয়া কী?

উত্তর:

ই-নলেজ আইডিয়া হলো লেখালেখির জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানে লেখা শুধু পোস্ট হিসেবে প্রকাশ হয় না; বরং লেখকের পরিচয়ের সঙ্গে যুক্ত একটি নথিভুক্ত সৃজনকর্ম হিসেবে সংরক্ষিত থাকে।

প্রশ্ন ২:ই-নলেজ আইডিয়া ব্যবহার করলে আসলে কী উপকার হবে?

উত্তর:

ই-নলেজে একজন লেখকের সব লেখা, চিন্তার ক্রম এবং কাজের ইতিহাস এক জায়গায় থাকে। এতে লেখা হারায় না, এলোমেলো হয় না, এবং লেখক নিজের কাজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন। এটি দীর্ঘমেয়াদে লেখালেখিকে গুছিয়ে এগিয়ে নিতে সাহায্য করে।

প্রশ্ন ৩: ই-নলেজ আইডিয়ায় লেখা কীভাবে সুরক্ষিত থাকে?এবং লেখা কি দীর্ঘস্থায়ী থাকবে নাকি হারিয়ে যাবে?

উত্তর:

প্রতিটি লেখার সঙ্গে ইউনিক ই-আইডি যুক্ত থাকে। লেখা কোথাও কপি হলে ই নলেজ স্ক্যানের মাধ্যমে লেখকের পরিচয়, প্রোফাইল ও প্রকাশের তথ্য সঙ্গে সঙ্গে পাওয়া যায়। ফলে লেখা তার লেখকের কাছেই ফিরে আসে এবং সুরক্ষিত থাকে। আর এখানে লেখা অবশ্যই দীর্ঘস্থায়ী ভাবে থাকবে ,হারানোর কোনো ভয় নেই।

প্রশ্ন ৪: : ই-আইডি কী এবং এটা দিয়ে কী হবে?

উত্তর:

ই-আইডি হলো প্রতিটি লেখার জন্য নির্দিষ্ট একটি ডিজিটাল শনাক্তকারী। এটি কোনো সাধারণ লিংক নয়। লেখা যেখানে যাক না কেন, ই-আইডির মাধ্যমে লেখার আসল লেখক ও উৎস প্রযুক্তিগতভাবে শনাক্ত করা যায়। ফলে মালিকানা শুধু দাবি নয়, প্রমাণযোগ্য হয়।

প্রশ্ন ৫:"ই নলেজ আইডিয়া"_এর লেখক বই প্রকাশ করলে কিভাবে পাঠক লেখকের সঙ্গে যোগাযোগ করবে?

উত্তর: ই নলেজ আইডিয়া তে প্রতিটি লেখার জন্য আলাদা আলাদা যে ই আইডি থাকবে। সেই "ই আইডি"–বই প্রকাশের সময় ব্যবহার করা যাবে। বা লেখক চাইলে বই এ নিজের "লেখক আইডি"উল্লেখ করতে পারবেন। যার ফলে পাঠক সহজেই সেই " আইডি"- এর মাধ্যমে লেখকের সঙ্গে যোগাযোগ করতে পারবে।

প্রশ্ন ৬: ই-নলেজ আইডিয়া কি শুধু পাবলিক লেখার জন্য? ব্যক্তিগত উদ্দেশ্যে এর কোনো ব্যবহার নেই?লেখার উপর নিয়ন্ত্রণ কি পুরোপুরি লেখকের হাতেই থাকবে?

উত্তর:

হ্যাঁ। কোন লেখা প্রকাশ হবে, কোনটি খসড়া বা ব্যক্তিগত থাকবে—সব সিদ্ধান্ত লেখকের নিজের।

ই-নলেজ আইডিয়া শুধু প্রকাশের জন্য নয়—ব্যক্তিগত লেখালেখির জন্যও সমানভাবে কার্যকর।

অনেক লেখক আছেন যারা সব লেখা প্রকাশ করতে চান না। কেউ নিজের ভাবনা সংরক্ষণ করেন, কেউ ভবিষ্যতের বইয়ের জন্য খসড়া লেখেন, কেউ ব্যক্তিগত ডায়েরির মতো করে লিখে রাখেন। ই-নলেজ আইডিয়া এই ব্যক্তিগত লেখাগুলোকে নিরাপদভাবে সংরক্ষণের সুযোগ দেয়।

এখানে লেখক চাইলে—

লেখা একেবারেই ব্যক্তিগত রাখতে পারেন। 

ধীরে ধীরে সম্পাদনা করতে পারেন। 

ভবিষ্যতে প্রয়োজন হলে প্রকাশের সিদ্ধান্ত নিতে পারেন। 

অর্থাৎ, ই-নলেজ লেখককে প্রকাশে বাধ্য করে না; বরং লেখকের ব্যক্তিগত স্বাধীনতা ও সৃষ্টির নিরাপদ জায়গা তৈরি করে।

প্রশ্ন ৭:লেখা কেন সিরিজ করে গুছিয়ে রাখতে হবে?

উত্তর:

সিরিজ আকারে রাখলে লেখা ছিন্নভিন্ন হয় না। পাঠক একটি চিন্তার ধারাবাহিক পথ অনুসরণ করতে পারে এবং লেখকের জন্য ভবিষ্যতে বই বা ই-বুক তৈরি সহজ হয়।

প্রশ্ন ৮:লেখা তৈরি করে আবার ই-বুক বানানো কি ঝামেলা হবে?

উত্তর:

না। ই-নলেজে ধারাবাহিকভাবে সংরক্ষিত লেখা এক ক্লিকেই ই-বুকে রূপান্তর করা যায়। এটি ভবিষ্যতে প্রকাশযোগ্য বই তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ।

প্রশ্ন ৯:আগের যুগে তো এসব ছিল না—এখন এত সমস্যা কেন?

উত্তর:

আগে লেখা ধীরে ছড়াত। এখন লেখা মুহূর্তেই কপি হয়, হারিয়ে যায়। ডিজিটাল যুগে লেখকের পরিচয়, মালিকানা এবং ধারাবাহিকতা রক্ষা করে রাখার প্রয়োজন বেড়েছে।

প্রশ্ন ১০: পাঠকের প্রশ্ন থাকলে তো ফেসবুক বা অন্য মাধ্যমে যোগাযোগ করতে পারে—এর জন্য আলাদা করে ই-নলেজ আইডিয়া কেন লাগবে?

উত্তর:

ফেসবুক বা অন্যান্য মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন ও অগোছালো। সেখানে প্রশ্নটি লেখার সঙ্গে স্থায়ীভাবে যুক্ত থাকে না, সময়ের সাথে হারিয়ে যায়।

ই-নলেজে পাঠকের প্রশ্ন বা প্রতিক্রিয়া সরাসরি নির্দিষ্ট লেখার সঙ্গে যুক্ত থাকে। ফলে—

কোন প্রশ্ন কোন লেখাকে ঘিরে এসেছে, তা স্পষ্ট থাকে। 

লেখক নিজের কাজের উপর পাঠকের ভাবনা এক জায়গায় দেখতে পারেন। 

যোগাযোগটি ব্যক্তিগত নয়, বরং লেখাকেন্দ্রিক ও নিরাপদ হয়। 

এটি লেখক ও পাঠকের সম্পর্ককে এলোমেলো না করে সুসংগঠিত রাখে।

প্রশ্ন ১১: লেখা পড়ে পাঠকের মনে নানা প্রশ্ন আসতেই পারে—তাতে লেখকের কী?অথবা,যারা লেখক, লিখে যাবে। পাঠকের সব প্রশ্নের উত্তর দিতে কি লেখকরা বাধ্য?

উত্তর:

লেখক হিসেবে আমাদের প্রধান কাজ লেখা—এটাই সত্য। তবে পাঠকের প্রশ্ন মানেই বাধা নয়; অনেক সময় সেটি লেখার প্রভাবেরই একটি লক্ষণ।

সব প্রশ্নের উত্তর দেওয়া লেখকের বাধ্যবাধকতা নয়, কিন্তু পাঠক যখন কোনো লেখার ভেতর চিন্তা, দ্বিধা বা আগ্রহ খুঁজে পায়, তখন সেই সংযোগটি লেখার মূল্য বাড়ায়।

ই-নলেজ লেখককে বাধ্য করে না উত্তর দিতে; বরং সুযোগ দেয়—যাতে লেখক চাইলে নিজের লেখার প্রতিক্রিয়া বুঝতে পারেন।

প্রশ্ন ১২: বড় ও অসাধারণ লেখকরা এসব নিয়ে মাথা নষ্ট করে না—তাহলে আমাদের এত ভাবার দরকার কী?

উত্তর:

বড় লেখকরা অনেক সময় ছোটখাটো চুরি নিয়ে ভাবেন না, কারণ তাদের পরিচয় ইতোমধ্যে প্রতিষ্ঠিত।

কিন্তু সেই অবস্থানে পৌঁছাতে তারা একদিনে যাননি।তারাও হয়তো অনেক সময় প্রতারণার স্বীকার হয়েছেন।তারা হয়তো সমাধান পাননি তাই এভাবেই এগিয়ে গেছেন। কিন্তু মনে রাখবেন একজন মানুষ জন্ম থেকেই অসাধারণ নয়। "সাধারণ মানুষ তার কাজের মধ্যে দিয়েই অসাধারণ হয়। "আর আজকের ছোট লেখা-ই আগামীর বড় কাজের ভিত্তি হতে পারে।তাই এর সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

প্রশ্ন ১৩: লেখক তো শুধু লিখবে—লেখা নিয়ে এত চিন্তা কেন লেখক করবে?

উত্তর:

লেখক অবশ্যই লিখবেন—কিন্তু লেখার দায়িত্ব ও পরিচয় যদি সুরক্ষিত না থাকে, তাহলে ভবিষ্যতে সমস্যার মুখে পড়তে হয়।

"ই-নলেজ আইডিয়া"– লেখককে এই চিন্তা থেকে মুক্ত করে। এখানে লেখা নিরাপদ থাকে, ফলে লেখক মনোযোগ দিতে পারেন শুধু লেখায়।

প্রশ্ন ১৪: লেখা চুরি হলে হোক—লেখকের মেধা তো কেউ চুরি করতে পারবে না, তাই না?(অনেক লেখকের প্রশ্ন)

উত্তর:

মেধা চুরি করা যায় না—এটা সত্য। কিন্তু লেখা চুরি হলে লেখকের পরিচয়, শ্রম এবং স্বীকৃতি হারায়। মেধা চিন্তার ভেতর থাকে, কিন্তু লেখা হলো সেই চিন্তার বাস্তব প্রমাণ। এই প্রমাণ হারালে লেখকই ক্ষতিগ্রস্ত হন।

প্রশ্ন ১৫: চোর তো চুরি করবেই—এর জন্য লেখকরা কেন এত চিন্তা করবে?

উত্তর:

চুরি হবে জেনেও যদি কেউ নিজের অধিকার রক্ষা না করে, তাহলে ক্ষতিটা চোরের নয়, লেখকেরই হয়। লেখকের দায়িত্ব তার লেখা ও পরিচয় রক্ষা করা। না হলে সমাজে ধীরে ধীরে চোরেরই আধিপত্য তৈরি হয়।

প্রশ্ন ১৬:আমি কেন ই-নলেজ আইডিয়া নিয়ে সবাইকে জানাচ্ছি? এতে কি আমার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য আছে?

উত্তর:

এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। কারণ আজকাল যে কেউ কোনো নতুন ধারণা বা প্ল্যাটফর্মের কথা বললেই মানুষ ভাবে—এর পেছনে নিশ্চয়ই কোনো ব্যক্তিগত লাভ বা স্বার্থ আছে।

সত্যটা হলো, ই-নলেজ আইডিয়া নিয়ে কথা বলার পেছনে আমার ব্যক্তিগত উদ্দেশ্য কোনো প্রচার, ব্যবসায়িক সুবিধা বা কারো উপর কিছু চাপিয়ে দেওয়া নয়। আমি নিজে একজন লেখক হিসেবে যে সমস্যাগুলো দেখেছি, কিন্তু অনেক সময় আমরা সমাধান জানিনা—সেই জায়গা থেকেই এই বিষয়টা সামনে আনা।

লেখা হারিয়ে যাওয়া, পরিচয় না পাওয়া, লেখা ছড়িয়ে-ছিটিয়ে থাকা, ভবিষ্যতে নিজের কাজ নিজেই খুঁজে না পাওয়া—এই সমস্যাগুলো অনেক লেখকই নীরবে মেনে নেন। ই-নলেজ আইডিয়া সেই সমস্যাগুলোর একটি গুছানো সমাধানের চেষ্টা মাত্র।

আমি এটা জানাচ্ছি কারণ—

লেখালেখিকে আরও সচেতন ও সম্মানজনকভাবে দেখার প্রয়োজন আছে। 

নতুন লেখক যেন শুরুতেই ভবিষ্যতের ঝুঁকিগুলো বুঝতে পারে। 

লেখক নিজেই যেন নিজের কাজের মূল্য বুঝতে শেখে। 

কেউ চাইলে ব্যবহার করবে, না চাইলে করবে না—এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি শুধু তথ্যটা সামনে আনছি, সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না।

প্রশ্ন ১৭:নতুন লেখক কিভাবে ই-নলেজ আইডিয়াতে প্রোফাইল তৈরি করবেন?

উত্তর:

নতুন লেখক সহজেই ই-নলেজ আইডিয়াতে প্রোফাইল তৈরি করতে পারেন।

ই-নলেজ আইডিয়ার ওয়েবসাইটে ভিজিট করে অথবা গুগলে “ই-নলেজ আইডিয়া” সার্চ করে প্রোফাইল তৈরির নির্দেশনা পাওয়া যায়।

একবার প্রোফাইল তৈরি হলে লেখক নিজের লেখাগুলো সেখানে সংরক্ষণ, সাজানো এবং প্রকাশ করতে পারেন।

ই-নলেজ আইডিয়া (সংক্ষেপে):

ই-নলেজ আইডিয়া হলো বাংলা লেখালেখি ও জ্ঞান-শেয়ারিংয়ের একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে লেখা কেবল পোস্ট নয়—এটি লেখকের চিন্তা, স্বীকৃতি এবং সৃষ্টিশীল কাজকে নিরাপদ ও গোছানো অবস্থায় রাখে।

প্রতিটি লেখা পায় ই-আইডি (eID), যা লেখকের মালিকানা ও পরিচয় নিশ্চিত করে। লেখক এখানে লেখা সুশৃঙ্খলভাবে সাজাতে, সিরিজ আকারে সংরক্ষণ করতে, খসড়া তৈরি করতে এবং ভবিষ্যতের ই-বুক বা বইয়ের জন্য প্রস্তুত করতে পারেন।

ই-নলেজ লেখকদের জন্য একটি কেন্দ্রীয় লেখক ইকোসিস্টেম গড়ে তোলে, যেখানে লেখা, পাঠক এবং লেখকের সম্পর্কও সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি হয়।

বিশেষ দ্রষ্টব্য: এ পর্যন্ত আমার কাছে আসা সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং আশা করি বিষয়গুলো স্পষ্ট বোঝাতে পেরেছি। কিন্তু এছাড়াও আপনাদের মনে যদি অন্য প্রশ্ন আসে তবে নির্দ্বিধায় বলতে পারেন। আমরা উত্তর এবং সমাধান দিতে প্রস্তুত–

ধন্যবাদান্তে,

মায়াবী ইলমাজ মেঘ,
টিম ই-নলেজ।
আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 11 মাস ধরে, এবং এ পর্যন্ত 243 টি লেখা ও 69 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 5019। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3143
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


লেখালেখির জগতে সবচেয়ে বড় সমস্যা আসলে লেখা কম হওয়া নয়। মূল সমস্যা হলো লেখার স্থায়িত্ব না থাকা। একজন লেখক আজ লিখছেন, কাল সেই লেখা কোথায় হারিয়ে যাচ্ছে—তা অনেক সময় তিনি নিজেও জানেন না। �[...] বিস্তারিত পড়ুন...
137 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমরা মূলত আশির দশকের শেষভাগ থেকে নব্বইয়ের দশকে বড় হওয়া এক মধ্যবর্তী প্রজন্ম। যাদের শৈশব কেটেছে এনালগ সময়ে, আর যৌবনের দরজায় দাঁড়িয়েই হঠাৎ ঢুকে পড়েছে ডিজিটাল পৃথিবী। পুরোনো দিনের হাত ধরেই আ�[...] বিস্তারিত পড়ুন...
210 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

ধন্যবাদ ই‑নলেজকে— আমার কণ্ঠকে, আমার কলমকে, আমার স্বপ্নকে জায়গা দেওয়ার জন্য। আর হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই আশরাফ উদ্দিন খান ভাইকে। কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা সত্যিই সারাজীবনেও শেষ ক[...] বিস্তারিত পড়ুন...
422 বার প্রদর্শিত 2 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1619 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    80 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    904 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    45 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    743 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    37 টি আইডিয়া ব্লগ

  4. রফিক আতা

    367 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

...