[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

অসময়ের উপাখ্যান

১৪১ জন পড়েছেন
০

কবিতা

লেখক: শামীমা আকতার | সিরিজ আইডি: #136 | পর্ব নং: 13
eID · যাচাই হচ্ছে…

আমি ছিলাম মঞ্চে,

এক পলক চোখাচোখি;

নিমেষেই বুঝে নিলাম—

পরের নাটক মঞ্চস্থ হবে তোমাকেই ঘিরে।


যুগের পর যুগ মঞ্চ সাজালাম—

উইংস, ঝালর, ব্যাকড্রপ, প্রপস;

আলোকসজ্জা থেকে আবহসংগীত,

তবু চিত্রনাট্য হলো না কালজয়ী।


জানি, মঞ্চস্থ হবে একদিন

সার্থক কোনো নাটক।

সেদিন আমরা ঠিক প্রেমে পড়বই—


হয়তো দুজন একসাথে;

কিংবা আমি প্রেমে পড়ব, তুমি থাকবে না;

অথবা তুমি প্রেমে পড়বে, আমিই হারিয়ে যাব।


তবে এটাই ঠিক—

আমরা প্রেমে পড়বই,

বড্ড বেশি অবেলায়—

নাটকেরও সেদিন হবে যবনিকাপাত।

image

আমি শামীমা আকতার, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 9 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 43 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 953। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3895
প্রকাশিত19 মে (953 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত19 মে

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 28 ক্ষণিকের ব্যবধান

ক্ষণিকের ব্যবধান শামীমা আকতার পরিপাটি কেশবিন্যাস, আলগোছে ঘোমটা, দাঁড়ালাম তোর পথের ধারে— যদি একবার হয় চোখাচোখি! সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা; আসা-যাওয়া তোর নিত্যদিন, ব্যথাতুর হৃদয়ে ঘরে ফিরি রোজ। একদিন…

০ ০ ৪ ১ মিনিটের পড়া

পর্ব 27 আত্মনুসন্ধানের পথিক

আত্মনুসন্ধানের পথিক আমার ফাঁকা ঘর— শূন্যতাও আর জাগায় না অনুভব, বেজে ওঠে কেবল নিজেকে হারানোর সুর! দিকবিদিক খুঁজি নিজেকে, দেখা দেয় আলেয়া রানি; শুধাই, "দেখেছ কি আমাকে?" নীল-হলুদ-সবুজ শিখায় পথ দেখিয়ে দিকভ্রান্ত করে—…

০ ০ ৩০ ১ মিনিটের পড়া

পর্ব 24 অন্তিম বিরতি

অন্তিম বিরতি শামীমা আকতার আর তো মাত্র কয়েক কদম বাকি, এবার একটু জিরিয়ে নাও। এ ছায়া-সুশীতল মাঠে, একবার শুয়ে দেখো— কী বিশাল এ আকাশ! অনেক তো ছুটেছ, একবার কি দেখবে না— চেনা মাঠ, সবুজ ধানক্ষেত, ঘাসের ওপর একটি ঘাসফড়িং, দোয়েল…

০ ০ ৫৮ ১ মিনিটের পড়া

পর্ব 23 রক্তের উত্তরাধিকার

রক্তের উত্তরাধিকার শামীমা আকতার তোমার পিতা, আমার পিতা— দু'প্রজন্মের একই বংশলতিকা। তোমার লাগি বানানো আঁতুড়ঘরে আমার প্রথম কেঁদে ওঠা। তোমার ধুলোমাখা উঠোনে আমার হামাগুড়ি দেওয়া। তোমার শখের খেলাঘরে আমার হাঁড়ি-পাতিল খেলা।…

০ ০ ৮৯ ১ মিনিটের পড়া

পর্ব 22 হারানো রাজপথ

হারানো রাজপথ শামীমা আকতার কন্যা, তুমিই রাজবালা— মাতৃক্রোড়ে আমোদ-খেলা, দুগ্ধফেননিভ তোমার বিছানা। কেন তবে খুঁজে ফেরো অজানা কোনো নীড়ের ঠিকানা? রাজকন্যা, তুমিই হও সম্রাজ্ঞী নব রাজপ্রাসাদে— পরম যত্নে স্বপ্ন সাজাও। অধীশ্বরী…

০ ০ ৬৭ ১ মিনিটের পড়া
...