ভুলিনি ডিসেম্বরের উনত্রিশে তোমার প্রস্থান,
ভুলিনি ভাঙা রাস্তার মোড়ে অপেক্ষার দাস্তান।
অবেলায়, ভ্যাপসা রোদ্দুরে—জাপসা মনে পড়ে,
ছটফট ত্রস্ত হলরুম, পরীক্ষার পাতার পরে।
হিজাবের তরে, মুগ্ধতার অভ্যন্তরে,
দেখিনি কভু তব এলোকেশ, কানের দুল;
তবু কল্পনায় কতবার তব কানের পরে
গেঁথেছি নিঃশব্দে শুভ্র বেলিফুল।
প্রেয়সী—এসো না, এসো না এই মনে,
জামদানি, শালশাড়ির নেকাহের পরে;
যদিও জোটেনি এখনো কনে, অভাগার ভাগে,
তোমার মতো ধ্বংসবতী পুতুলের তরে।
তবু যদি কোনোদিন ফিরে আসো নীরবে,
দেখবে—সেই মোড়টাতে কেউ নেই আর;
শুধু পড়ে আছে তোমার অপেক্ষার স্মৃতি,
আর এক অভাগা হৃদয়ের দীর্ঘশ্বাসের ভার।
রফিক আতা
২১.৮.২৬ | শুক্রবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।