Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নিঃশব্দ ঝগড়ার আসর

২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
তোমাকে নিয়ে রোজ বাতাসের সাথে ঝগড়ার আসর বসাই,

বাতাস বলে, সে নাকি তার মৃদু ছোঁয়ায়

তোমায় দেখার জন্য ব্যাকুল আমার অস্থির মনটাকে শান্ত করতে পারবে।

বলো তো দেখি,

তোমায় দেখার এই চোখের ক্ষুধা কি বাতাস মেটাতে পারবে?

চাঁদের সাথে তোমায় নিয়ে রোজ রাতে আলাপ হয়,

আমি চাঁদের সৌন্দর্যকে তুচ্ছ করে তোমাকেই শীর্ষে রাখি।

সাগর আমায় ডেকে বলে,

সে কি আমার রূপের ঢেউয়ের চেয়েও সুন্দর?

আমি বলেছিলাম,

তোমার ঢেউ হলো অমাবস্যার রাত,

আর সে বসন্তের বিকেল।

আমি এখনো মানতে নারাজ—

তোমার সাথে তুলনা করা যায়,

এমন কিছু এই জগতে আছে!

লেখকঃ নাহিদুর রহমান
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5347
প্রকাশিত1 দিন (1,655 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

নর্দমার কুকুর

তোরা মানুষ নয় তো পাষণ্ড মানুষের খেঁকুর দল, খিদে পেলে ছাড়িস না তোরা, ছোট্ট শিশু—শরীরে নেই যার বল। তোরা যে এক নর্দমাতে বেড়ে ওঠা সেই কুকুর, বাচ্চা শিশুর রক্ত খেয়ে উঠলো কি তোদের তৃপ্তির ঢেকুর? তোদের বিচার কারা করবে?…

পর্ব 224 এক মাতাল রাতের অসমাপ্ত প্রেম

এক মাতাল রাতের অসমাপ্ত প্রেম মোহাম্মদ জাহিদ হোসেন গদ্য কবিতা (পুরোনো ডায়েরির পাতা থেকে...) ১০ নভেম্বর ২০২৬ অতিরিক্ত মাত্রায় তিক্তজল পান করে আমার বন্ধু বাবলু অসংলগ্ন সব বিলাপ বকছে। মাতাল চোখে বাবলু যেন প্রেয়সীর…

ধানের গন্ধে সন্ধ্যা নামে

দিন ফুরিয়ে এলে এই বাংলার মাঠে কে যেন ছড়িয়ে দেয় হলুদ পাতার ঘ্রাণ, দূরের নদীতে তখন ডুবে যায় রোদ, ঘরে ফেরে পাখি—নীরব অভিমানে। বাঁশবনের পাশে যে পথটি হারিয়ে গেছে, সেখানে আজও ঘাসের বুকে শিশির জমে; কোনো এক অচেনা পায়ের…

প্রেয়সীর চোখে যে সন্ধ্যা নামে

তোমাকে দেখেছি আমি একদিন— ধানসিঁড়ি নদীর ধারে, যখন আকাশে সন্ধ্যা নামে পাখিরা ফেরে নীড়ের অন্ধকারে। তোমার চোখে কী এক বনলতা ছিল— ক্লান্ত পৃথিবীর মতো শান্ত, যেন বহু শতাব্দীর পথ হেঁটে এসে সেখানে থেমেছে আমার সমস্ত ক্লান্তি।…

একই সন্ধ্যা, তবু ভিন্ন কেন?

একই সন্ধ্যা, তবু ভিন্ন কেন একই সন্ধ্যা নামে প্রতিদিন, একই আকাশ, একই আলো, একই পথে মানুষ ফেরে, তবু আজ কেন লাগে কালো? একই জানালা, একই ঘর, একই চেয়ারে বসি আমি, একই বাতাস ছুঁয়ে যায়— তবু কোথায় হারাল স্বামী? না, এ কোনো প্রেমের…

...