[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নতুনের ভুল ধারণা

৪৮৪ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

নতুনের ভুল ধারণা

মোহাম্মদ জাহিদ হোসেন 

গদ্যকবিতা। জানুয়ারি ১০,২০২৬


আমাদের ক্যালেন্ডারে বছর বদলায়,

কিন্তু ভেতরের ঘড়িটা থেমেই থাকে।

যা ছিল উজ্জ্বল, একে একে

সংরক্ষণের ঠান্ডা ঘরে জমে যায়—

স্নায়ু, স্মৃতি, রঙের শেষ বাক্সটুকু।

শহরের আলো জ্বলে এখনও,

কিন্তু সে আলো আর ডাক দেয় না।

কিছু পুরোনো উৎসব

নামমাত্র ফিরে আসে,

মুখোশ পরে দাঁড়ায় রাস্তায়।

একসময় রাত বারোটার শব্দে

জাহাজঘাটার ভোঁ আমাদের চমকাত,

এখন সে শব্দও জানে না

কাকে ডাকে—নতুনকে, না পুরোনোকে।

কবিতা আর গানে যে ভোর আসত,

তা আজ কুয়াশার মতো—

অর্ধেক দেখা,অর্ধেক ভুলে যাওয়া।

তবু কানে কানে কেউ বলে—

বেঁচে থাকো।

প্রতিটা বছর এসে

নতুনের নাম করে হাত নাড়ে,

আর আমরা অভ্যাসে এগোই দু’কদম।

মানুষ কিছুদূর পথ চলে,

তারপর গল্প ফেলে যায়।

কিছু গল্প জমে থাকে

চেতনার ভাঁজে,কিছু নিঃশব্দে সরে যায়।

জীবনকে চিনতে চিনতেই

জীবনটা শেষ হয়ে আসে।

নতুন বছর আবারও জানিয়ে দেয়—

নতুন বলে কিছু নেই,

ছিলও না হয়তো কোনোদিন।

তাপমাত্রা কমে,উষ্ণতার চাহিদা বাড়ে।

এই পুরোনো শরীরেই

আমরা খুঁজি নতুনের স্পর্শ,

আড়ালে, আবডালে।


#বাংলাকবিতা #নতুনবছরেরভ্রম #সময়েরদর্শন

#পুরোনোশহর #মানবিকঅনুভূতিimage #অস্তিত্বেরকবিতা

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1574 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 32045। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 2881
প্রকাশিত10 জানুয়ারি (32,045 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

1 প্রতিক্রিয়া

০
অসাধারণ লেখনী 
10 জানুয়ারি প্রতিক্রিয়া প্রদান করেছেন (1,852 পয়েন্ট)  

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 67 ভুল থেকে জীবন গঠন

অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ টা সুন্দর হোক বিগত দিনের গ্লানি মুছে আগামীদিন শুভ হোক। _আল-মামুন রেজা ০১-০১-২০২৬ ইং

০ ১ ৩৫৮ ১ মিনিটের পড়া

পর্ব 63 ভুল করেও চাই না ভুলে যেতে

ভুল করেও চাই না কভু ভুলে যেতে তাকে- ফুল হয়ে,চাঁদ হয়ে যে হৃদ মাঝে থাকে। - আল-মামুন রেজা।

০ ০ ২৯১ ১ মিনিটের পড়া

পর্ব 38 ভুল

ভুল আল-মামুন রেজা ভুলের উপর ভুল সাজিয়ে ভুলেই জীবন গড়ি, একটা ভুলকে লুকোতে গিয়ে শতক ভুল করি। ভুল ধরতে ব্যস্ত সবাই সুধরে দেওয়ার মানুষ কই? ভুল থেকে শিক্ষা নিয়ে একদিন আমরা মানুষ হই।

০ ০ ২২৯ ১ মিনিটের পড়া

পর্ব 15 পহেলা বৈশাখ সর্বজনীনতা নাকি নির্মিত এক ধারণা

পহেলা বৈশাখ সর্বজনীনতা নাকি নির্মিত এক ধারণা মোহাম্মদ জাহিদ হোসেন, প্রাবন্ধিক প্রবন্ধ। এপ্রিল ১৪, ২০২৬ “যে উৎসব সবাই সমানভাবে বাঁচে না, তাকে আমরা কত সহজে সর্বজনীন বলে ফেলি?” প্রশ্নটা যতটা সহজ শোনায়, বাস্তবে ততটা নয়।…

০ ০ ১৮৭ ৪ মিনিটের পড়া
...