Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ফেমিনিজম: সমতার পথে এক অবিরাম যাত্রা

0 পছন্দ 0 অপছন্দ
156 বার প্রদর্শিত
করেছেন (26,360 পয়েন্ট)   30 সেপ্টেম্বর 2025 "প্রতিবেদন" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

সমাজ নামের যে জাহাজে আমরা সবাই একসাথে ভেসে চলেছি, সেখানে নারীরা দীর্ঘদিন ছিলেন নাবিকহীন এক যাত্রী। পুরুষতন্ত্রের দমবন্ধ আঁকড়ে ধরা দড়িতে তাঁরা ছিলেন আবদ্ধ, অথচ তাঁদের চোখেও ছিল সমুদ্র দেখার স্বপ্ন, আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা।


কেউ বলেন, ফেমিনিজম হলো পুরুষের বিরুদ্ধে এক নীরব বিদ্রোহ, আবার কারো চোখে এটি "পুরুষ বিদ্বেষের" আরেক নাম। কিন্তু সত্যিকার অর্থে, ফেমিনিজম কোনো যুদ্ধ নয়; এটি এক আলোকশিখা—যা নারী ও পুরুষের সমান অধিকার, সমান মর্যাদা আর সমান স্বাধীনতার পথ আলোকিত করে।


এ আন্দোলন পুরুষকে ছোট করতে আসেনি, বরং সমাজের শিকল ভেঙে মানবতার জন্য একটি ন্যায্য ভবিষ্যৎ গড়তে এসেছে। কিন্তু প্রতিটি ন্যায্যতার সংগ্রাম যেমন সহজ হয় না, তেমনি নারীবাদের ইতিহাসও ভরা রয়েছে অশ্রু, ঘাম, ত্যাগ আর বিতর্কে।


ফেমিনিজমের জন্ম ও ইতিহাসঃ

"Femina"—ল্যাটিন শব্দ, যার অর্থ “The Woman।” সেই নারী, যাঁকে যুগে যুগে সীমারেখায় বেঁধে রাখা হয়েছে। ফরাসি দার্শনিক Charles Fourier ১৮৪৭ সালে প্রথম উচ্চারণ করেন এই শব্দের বীজ, কিন্তু অঙ্কুরোদগম ঘটে ১৮৯০ সালে, নারীদের ভোটাধিকার আন্দোলনের ভোর আলোয়।


প্রথম ওয়েভ (১৮৯০–১৯৬০): শিকল ভাঙার প্রার্থনাঃ

নারীরা তখন প্রশ্ন তুললেন,

"আমরা কি মানুষ নই? 

কেন আমাদের কণ্ঠস্বর কেবল রান্নাঘর আর পর্দার আড়ালেই থেমে যাবে?"

এই প্রশ্ন থেকেই জন্ম নেয় Women’s Suffrage Movement—ভোটাধিকার দাবি।


দ্বিতীয় ওয়েভ (১৯৬০–১৯৮০): আকাশ ছোঁয়ার ডাকঃ

নারী আর কেবল সংসারের দেয়ালে বন্দি রইলেন না। তাঁরা চাইলেন শিক্ষা, কর্মক্ষেত্র, রাজনীতি—সব জায়গায় সমান সুযোগ। "Miss America Pageant" ১৯৬৮ সালের প্রতিবাদ যেন বলে দিল।


নারী মানেই সাদা চামড়া আর সোনালী চুল নয়; নারী মানেই বহুরূপী জীবন, বহুমাত্রিক পরিচয়।


তৃতীয় ওয়েভ (১৯৮০–২০০০): পরিচয়ের বহুবর্ণ ক্যানভাসঃ


এবার নারীবাদ বললো,

নারী মানেই কেবল নারী নন, তাঁর পরিচয়ে মিশে আছে বর্ণ, জাত, সংস্কৃতি, ধর্ম, জাতীয়তা।

প্রতিটি নারী একেকটি ইতিহাস, একেকটি কাব্য।


চতুর্থ ওয়েভ (২০০০–বর্তমান): ডিজিটাল যুগের ঝড়ঃ


ইন্টারনেট যখন মানুষের ঘরে ঘরে ঢুকলো, তখন নারীবাদ পেল নতুন লড়াই।


যৌন হয়রানি

ধর্ষণ সংস্কৃতি

অনলাইন নির্যাতন

অফিস ও শিক্ষাঙ্গনে লাঞ্ছনা


এসব যেন প্রতিদিনের অভিশাপ হয়ে দাঁড়ালো। সোশ্যাল মিডিয়ার নীল পর্দার আড়ালে লুকিয়ে থাকা অগণিত বিষাক্ত মন্তব্য আজও নারীর স্বাধীনতাকে গ্রাস করে।


সমসাময়িক প্রেক্ষাপটঃ

বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বজুড়ে প্রতিদিনের খবর যেন এক মর্মান্তিক কবিতা—যেখানে রক্তের দাগে লেখা থাকে ধর্ষণ, হয়রানি আর অসম্মানের অক্ষর।


কোভিড-১৯ পরবর্তী সময়ে এ কাহিনি আরও ভয়াবহ রূপ নিয়েছে।


একজন নারী যখন রাস্তায় বের হন, তাঁর চারপাশে থাকে ভয়, কর্মস্থলে থাকেন অবিশ্বাসের চোখ, বিশ্ববিদ্যালয়ে থাকেন অশ্লীল মন্তব্যের ছায়া। আর সোশ্যাল মিডিয়া? সেটি যেন এক "ডিজিটাল শিকারক্ষেত্র।"


প্রশ্ন জাগে—আজও কি নারীর নিরাপত্তা কেবল বইয়ের পাতায় আর বক্তৃতার মঞ্চে সীমাবদ্ধ থাকবে?


বিতর্ক ও বাস্তবতাঃ


নারীবাদ পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ জানায়। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। কেউ বলেন, পিতৃতন্ত্র ছাড়া সমাজ অচল, কেউ বলেন এটি একেবারেই অমানবিক।


আসলে, ফেমিনিজমের মূলকথা কখনো পুরুষকে নিচে নামানো নয়। বরং এটি এক আহ্বান।


নারী-পুরুষ দুই ডানায় ভর করে সমাজ নামের পাখি যেন উড়তে পারে আকাশে, সমান ডানায়, সমান শক্তিতে।


ফেমিনিজম আজও এক অবিরাম যাত্রা,

এটি নিছক দর্শন নয়, এটি নারীর বেঁচে থাকার লড়াই, মানুষের বেঁচে থাকার লড়াই।


যদি আমরা নারীকে তাঁর প্রাপ্য সম্মান না দিই, তবে সমাজের অর্ধেক অংশকে আমরা অন্ধকারে ফেলে রাখবো। আর অর্ধেক আলো নিভে গেলে গোটা সমাজই অন্ধকারে ডুবে যাবে।


অতএব, আজই আমাদের শেখা উচিত,

নারীকে সম্মান করা মানে কেবল তাঁকে নয়, সমগ্র মানবতাকেই মুক্ত করা।


তথ্যসূত্রঃ


১. Beauvoir, S. de (1949). The Second ***.

২. Tong, R. (2009). Feminist Thought: A More Comprehensive Introduction.

৩. hooks, bell (2000). Feminism is for Everybody: Passionate Politics.

৪. History.com Editors. “Women’s Suffrage Movement.” History, A&E Television Networks, 2019.

৫. Britannica, “Feminism: History and Overview.”


#Feminism #নারীবাদ #GenderEquality #WomenRights #StopHarassment #EqualRights #RespectWomen #SocialJustice #Freedomimage

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 11 মাস ধরে, এবং এ পর্যন্ত 1305 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 26360। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 1133
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
নক্ষত্র-আশীর্বাদ ও শুভ যাত্রাআকাশে বা অন্তরিক্ষে, জলে কিংবা ভূমির পরে,নক্ষত্ররা জা&[...] বিস্তারিত পড়ুন...
122 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ভয়ের বাইরে: হৃদয়ের অন্তর্দৃষ্টি ও মুক্তির যাত্রা লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধরণঃ &#[...] বিস্তারিত পড়ুন...
529 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
রাত ছিল নীরব। শহরের আলোগুলো দূরের আকাশের তারার মতো মিটমিট করে জ্বলছিল, কিন্তু অভিõ[...] বিস্তারিত পড়ুন...
156 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ইসলামিক ধারাবাহিক গল্প🌼হেদায়েতের_পথে🌼    🌺পর্ব:০১🌺এত দিন শুধু বকাঝকা শুনেছি আজ স[...] বিস্তারিত পড়ুন...
155 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
মদিনার পথে শেষ প্রার্থনা মোহাম্মদ জাহিদ হোসেন গদ্যকবিতা। ১৩ নভেম্বর ২০২৫ আজ আম&#[...] বিস্তারিত পড়ুন...
510 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    261 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    13 টি আইডিয়া ব্লগ

  2. আল-মামুন রেজা

    20 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

...