[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

আসহাবে কাহাফেরও পরে

৮৮ জন পড়েছেন
০

এক অন্য মরুর প্রেম

লেখক: রফিক আতা | সিরিজ আইডি: #157 | পর্ব নং: 31
eID · যাচাই হচ্ছে…

এক অনির্বচনীয় যাতনা,

‎এক অবর্ণনীয় বেদনা,

‎আমার মস্তিষ্ককে খামচে ধরল,

‎প্রাণ, মন, রক্ত-মাংস, সমগ্র সত্তাকে গ্রাস করল।

‎

‎মুহূর্তের ব্যবধানে—

‎অনুভব করলাম, আমি বিক্ষিপ্ত, হতাশ, জ্ঞানশূন্য।

‎তারপর এক গভীর নিদ্রা আমাকে আচ্ছন্ন করল;

‎আমার সে ঘুম যেন

‎আসহাবে কাহাফের দীর্ঘ নিদ্রাকেও অতিক্রম করতে চাইল।

‎

‎এবং যখন জাগ্রত হলাম,

‎অনুধাবন করলাম—

‎আমার মিথ্যা, মেকি, ভার্চুয়াল জীবনে

‎ঘুমই ছিল একমাত্র নিরেট, নিটোল বাস্তবতা।

‎

‎আমার কলম, আমার কবিতা,

‎আমার দিনরাত, আমার গদ্যের সূত্রপাত—

‎সবকিছুই যেন নিরন্তর অবান্তর,

‎অর্থহীনতার এক দীর্ঘ অনুশীলন।

‎

‎অতঃপর—

‎আমি নিদ্রার রজ্জুতেই আত্মসমর্পণ করলাম।

‎আর তখনই আচমকা

‎আমার সম্মুখে আবির্ভূত হলো

‎ঘুমেরই এক বিশালতর রূপ—

‎চিরসত্য, শাশ্বত মৃত্যুরূপে।

‎

‎— রফিক আতা

‎১৭.০৬.২৬|বুধবার।

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 11 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6282। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4133
প্রকাশিত26 জুন (6,282 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 17 বিস্মৃতির পরে

বিস্মৃতির পরে শামীমা আকতার যেদিন জগৎ-সংসার তুচ্ছ হবে— পরিবার-পরিজনের সফলতা-ব্যর্থতা আলোড়িত করবে না আর। যদি বেঁচে থাকি, ক্ষণে ক্ষণে স্মৃতি হারাবো, খাটের এক পাশ হবে ঠিকানা। জীবনের সব অর্জন— একটি ব্যাগেই অনায়াসে গুছিয়ে…

০ ০ ১৪৮ ১ মিনিটের পড়া

পর্ব 6 গোফতার ই দীল | কালাম ০৬ | রাতিন আহমেদ

সুফি কাব্যধারা “গোফতার ই দীল” — কালাম ০৬ কেউ আপনাকে পেয়েও হারিয়ে ফেলেছে, আবার কেউ সব হারিয়ে আপনাকে পেয়েছে। সকল মহিমা তো আপনারই! নয়তো পথের মানুষ কি করে পথ ছেড়েছে! মুসাফির দেখি আপনার দিওয়ানা হয়েছে। – রাতিন আহমেদ […

পর্ব 5 শৃঙ্খলাহীন জগতে প্রাপ্তির মুলুক রচনা

শৃঙ্খলাহীন জগতে প্রাপ্তির মুলুক রচনা ................কিয়ৎ কিঙ্কর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির নিচে, পুষকুনির তটে পায়ের ছাপ পড়ার মতো কাদায়, এক পায়ে দাঁড়ানো হাঁসের ঘুম, আমায় প্রশান্তির মানে খুঁজতে উদ্বুদ্ধ করে। ব্যাস্ত কোলাহলপূর্ণ…

০ ০ ৩ ৩ মিনিটের পড়া

পর্ব 51 আমায় মনে পড়বে

কবিতার নাম:আমায় মনে পড়বে লেখক:আল-মামুন রেজা আমারে একদিন ঠিকই তোমার মনে পড়বে আমায় ভেবে একদিন ঠিক তোমার মাথা ধরবে আমার ছবি একদিন ঠিক তোমার মনে আকঁবে আমার কথা একদিন ঠিকই মনের কাছে রাখবে। আমাকে খুঁজবে একদিন ঠিকই কবিতার ঐ…

০ ০ ৫ ১ মিনিটের পড়া

পর্ব 1 সাম্য সনেট

সাম্য সনেট ........... কিয়ৎ কিঙ্কর আসার কথা ছিল বসন্তের বিরহ শেষে, সরু-মেঠো পথ ধরে, বিস্তৃত আশার বেশে। কথা ছিল আসবে শিশুর প্রথম কান্না মেখে, ভেবেছিলাম ঘুচবে কালের জ্বরা তোমায় দেখে।। তোমার আগমনে ভাঙবে শিকল, উঠবে রবি, দম…

১ ০ ১১ ১ মিনিটের পড়া
...