Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

আত্মা- হনন

১২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

আত্মা- হনন
            -----কিয়ৎ কিঙ্কর 

রুহ এলো নির্মল দিতে জড়ে বাহুবল,
ধুকপুক সঞ্চার, পরিবার স্বর্গ সুখে,
ইন্দ্রিয় অবিচল বাড়িয়ে চলে স্নায়ুবল,,
অনুভূতির ব্যাতিচার, কিছু কলবে কিছুটা মুখে।


দিন আগায় সময়ের অসীম রথে,
কিছু জন্মজাত আচার, আর কিছু জন্মে পথে,
মানবিক আচার পাথেয় হয় রুহের সাথে।

আধুনিক আদলে শয়তানের জয়,
চারিদিকে দেখে রুহু মানবিক ক্ষয়,
পথিমধ্যে শুরু হয় জেগে থাকার ভয়, 
আত্মার নিদ্রায় কলব-কু ভূমিষ্ট হয়।

রথে জমে গতি,
হয় থেকে থেকে রিয়ার ছলে আত্মার ক্ষতি।
পাপে বাড়ে পরিতাপ, ক্ষীণ হয় ঐশী-জ্যোতি।।

ভালো নেশা পায় যদি ভয় থাকে আখিরাতে,,
আখলাকে আল্লাহর বিধি তবেই সব-কু সুপ্ত থাকে।।

তবে আদম সন্তানের দরুণ, 
এ যদি, নিরবধি থাকে না,, 
এ জীবনসম যুদ্ধের একবারে ইতি ঘটে না,, 
নফসের তরবারির হয় কখনো জয় কখনো পরাজয়, 
এ মহামায়া মৃত্যু ছাড়া কাটে না।।

রিয়া-শয়তান সন্ধি থাকে পাশে পাশে,
জীবন-বোধের কোমায় কোমায় ফেটে পড়ে উল্লাসে।

নফস করে চলে যুদ্ধ, 
পবিত্র আত্মারে করতে পুনরায় শুদ্ধ,,
কিন্তু দুনিয়ার দুনিয়াবী সহজ হয় আপসে,
বিবেকের নিদ্রায় মূল্যবোধের লাশে।

হৃদয়ের যতসব কু , এ রণে একেবারে বিজিত হয় না কভু , 
সুসময় করে তারা কুসময় চাষ, ফুল ফলে ফুটে পরে বাজে অভ্যাস,,
শুধু চায় হয়ে থাকো সাময়িক দাস, মরে যাক জেগে উঠা সত্যের অভিলাস,,
কুমন্ত্রনায় মন হয় মন-না-মতি,
সত্যিনুসন্ধান ডেকে আনে যুদ্ধ-বিরতি।

সময় রথের গতিপথে সবাই হারায় পথ, যৌবন গুহায়;
নানা রূপের প্রলোভন, যান্ত্রিক দর্শন, অজ্ঞতার মায়ায়।

মরীচিকা ছলে বলে রাখে তারে নিজ দলে, 
ক'রে পাপের বর্ষন।
নফস বারেবার মশাল জালে, 
কখনো আলোকিত হয় কখনো হয় আলোর বিসর্জন।

জীবন-গতি স্থিমিত হলে, জং ধরে কুপ্রবৃত্তির ছলে, 
সায়াহ্ন-এ এসে মনে পড়ে, রূহ-শুদ্ধির প্রয়োজন।।

ঘুমিয়ে থাকার একপর্যায়ে,
কলবে ঘটে সত্যের জাগরণ।
সব অর্জন মস্তিষ্কে বর্জ্যসম তখন, পাঁচ ওয়াক্ত চেষ্টা চলে,
আত্মশুদ্ধির তরে করতে, কলুষিত আত্মার হনন।

এ আত্মা-হনন,
যা দিশেহারা নফসকে দেয় দিশা ,,
অতি প্রিয় আমার দয়াল স্রষ্টার।।
এ আঁশের সূর্যোদয়,
আনে মরণের পর চমৎকার এক বেঁচে থাকার নিশা।
ছলছল হয় চোখ স্বপ্নদ্রষ্টার।।

এভাবে বিশে, পঞ্চাশে নতুবা ষাটে চলে 
কলুষিত আত্মার আত্ম-হনন,
অনন্ত-কাল সুখভোগ লোভে,
মোনাজাতে আঁখি-নীর, স্রষ্টাকে স্মরণ।।

ক্রান্তীকাল জিজ্ঞাসে, তবে শেষ-রণে জয় কিসে?
রূহ উত্তর হানে, আত্মা-হননে তাওহীদের বিষে।।
eID: 5266
প্রকাশিত5 দিন (257 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত5 দিন

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 1 সাম্য সনেট

সাম্য সনেট ........... কিয়ৎ কিঙ্কর আসার কথা ছিল বসন্তের বিরহ শেষে, সরু-মেঠো পথ ধরে, বিস্তৃত আশার বেশে। কথা ছিল আসবে শিশুর প্রথম কান্না মেখে, ভেবেছিলাম ঘুচবে কালের জ্বরা তোমায় দেখে।। তোমার আগমনে ভাঙবে শিকল, উঠবে রবি, দম…

১ ০ ৫ ১ মিনিটের পড়া

পর্ব 4 ধন্যবাদ অপরিচিতা

ধন্যবাদ অপরিচিতা ........ কিয়ৎ কিঙ্কর কড়ই তলে ঠিক বিকেলে তোরে প্রথম দেখা,, সাদা ফতুয়া, লাল ঠোঁট, ছোট চুল, বেড় দাঁত, জিন্স আর হাতে শালুক ফুল,, আমকে এসে ফুলটা দিলি, সাফ করে দিলি চুল, গাছের কিনারাই বসা আমি, মুগ্ধতাই…

১ ০ ৮ ২ মিনিটের পড়া

পর্ব 3 সম্ববত, খোঁজ হবে না

সম্ববত, খোঁজ হবে না ......... কিয়ৎ কিঙ্কর সম্ববত, খোঁজ হবে না, দূর পথিকের। যে দূর পথ পেরিয়ে উপসংহার হারিয়ে, সূচনায় হবে অচেনা, নতুন ভূমিকায় তার মন যাচে না --আবার সূচনা করতে। অসময়ের পথিক হয়ে সুসময়ের আঙ্গুল ধরতে। যার হাতে…

৩ ০ ১৮ ২ মিনিটের পড়া

পর্ব 2 এক আকুল প্রেমময় আর্জি

এক আকুল প্রেমময় আর্জি ...............কিয়ৎ কিঙ্কর আয়নায় নিজেকে খুঁজবেন না, এ কাজে দাস হতে, হাজার দেবদাস সরাব হাতে, রাতকে জাগিয়ে রাখছে। আপনি চাইলে শত-চোখ-মুকুর, আপনার রূপ বর্ণনা করবে, দিন-রাত এক করে - সুর তুলবে, কি রূপে…

২ ০ ১৭ ২ মিনিটের পড়া

পর্ব 11 লৌকিক পাগলামি--আসমানের সীমা ছাড়িয়ে

লৌকিক পাগলামি .......... কিয়ৎ কিঙ্কর আসমানের সীমা ছাড়িয়ে ভয়েজারের সেই যাত্রা, আমার কাছে তুচ্ছ মনে হয়, আমি যখন তোমার পানে ছুটি। আতাকামার বুকে বৃষ্টি নামিয়ে, উধাও হয় যে জল, তোমার ততটুকু উপস্থিতিও সমুদ্র-সম,, তুমি যখন আমার…

২ ০ ২৯ ২ মিনিটের পড়া
...