[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

এক মুঠো চালের বর

৪২ জন পড়েছেন
০

কবিতা

লেখক: শামীমা আকতার | সিরিজ আইডি: #136 | পর্ব নং: 25
eID · যাচাই হচ্ছে…

image

এক মুঠো চালের বর

শামীমা আকতার


তখন আমার কিশোরী বয়স—
স্বপ্নরা প্রজাপতির ডানায়
হাওয়ায় ভাসে।

থালা হাতে দরজায় দাঁড়িয়ে
এক মুঠো চাল বাড়িয়ে,
সে আসে সপ্তাহান্তে;
আমি থালা উল্টাই তার থলেতে।

সে ফিরায় না খালি থালা,
কিছু একটা বর দেয়।
আমি যত্নে বুকে ধরি—
যেন উড়ে না যায়।

এরপর দিন যায়, দিন আসে;
সবাই বলে, “হয়েছে তোর বড় ঘর,
সোনার কপাল তোর!”

বুঝি না তো, কিসে হয় বড় ঘর—
ইট-পাথরের দালানে,
নাকি হৃদয়ের গহীনে?

সোনার খাঁচা হয় মোর বাসা;
আমার বৈভব দেখে
সবার চোখ ধাঁধায়,
তবুও মন কেন বাসা বাঁধে
ঈগলের ডানায়?

মনে পড়ে, ভিখারি দিয়েছিল বর—
“তোর হবে একদিন সোনার ঘর!”

আমি শামীমা আকতার, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 9 মাস 2 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 42 টি লেখা ও 2 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 929। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4905
প্রকাশিত01 অক্টোবর (929 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত01 অক্টোবর

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 17 বিস্মৃতির পরে

বিস্মৃতির পরে শামীমা আকতার যেদিন জগৎ-সংসার তুচ্ছ হবে— পরিবার-পরিজনের সফলতা-ব্যর্থতা আলোড়িত করবে না আর। যদি বেঁচে থাকি, ক্ষণে ক্ষণে স্মৃতি হারাবো, খাটের এক পাশ হবে ঠিকানা। জীবনের সব অর্জন— একটি ব্যাগেই অনায়াসে গুছিয়ে…

০ ০ ১৪৮ ১ মিনিটের পড়া

পর্ব 20 শেষ বিকেলে একদিন

*শেষ বিকেলে একদিন* শামীমা আকতার পথ ভুলে একদিন শেষ বিকেলে, আমার দ্বারে আলতো হাত রাখলে। দীর্ঘদিনের বদ্ধ দুয়ার খুলতেই— কনে-দেখা নরম আলো লাগলো চোখে-মুখে। হৃদয়ে লাগলো মাতন, মনে এক অজানা শঙ্কা; সূর্য যে ডুবু-ডুবু!…

০ ০ ৬৬ ১ মিনিটের পড়া

পর্ব 16 ঝগড়ার সন্ধি

ঝগড়ার সন্ধি। শামীমা আকতার এমন একজন মানুষ কি দিতে পারবে? প্রেম নয়, ভালোবাসা নয়, মায়াও নয়; নেই কোনো অধিকারবোধ। হিংসা-বিদ্বেষ, ঈর্ষা-ঘৃণাও নয়, নয় কোনো স্বার্থের সংঘাত— তবু আমরা ঝগড়া করব; আমার একজন ঝগড়া করার মানুষ চাই।…

০ ০ ১৪৮ ১ মিনিটের পড়া

পর্ব 7 হাড়ি-পাতিল খেলা

হাড়ি-পাতিল খেলা শামীমা আকতার পায়ে খাড়ু, হাতে বাজু, কোমরে বিছা, শান বাঁধানো দিঘীর ঘাটে ধবল রাজহাঁস— পা ডুবিয়ে দেখা; শখ মোর হাড়ি-পাতিল খেলা। হঠাৎ ডাক সই-দলের, পুতুল-বর এলো সেজে; আজ যে বিয়ে পুতুল-কনের— শখ যে মোর হাড়ি-পাতিল…

০ ০ ১৬৪ ১ মিনিটের পড়া

পর্ব 3 শেষটা শুধু আমার

শেষটা শুধু আমার শামীমা আকতার কুত কুত খেলবি? না, চল মার্বেল। কাল কিন্তু ডাংগুলি— আনবি কিন্তু ব্যাট-বল। পড়শু? ও পাড়ার সাথে আছে ফুটবল। ধূলোমাখা শৈশব— তোকেই দিলাম; রাখিস কিন্তু যতনে। দেখ, দেখ এদিকে— কে? কে? কোন জন? ওই যে…

০ ০ ১৭৯ ১ মিনিটের পড়া
...