[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

ভোটের কোষ্ঠকাঠিন্য

১০৪ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

গণতন্ত্রের পাচনতন্ত্রে আজ তীব্র পচন;
চারদিকে উৎসবের সাজ,
বাতাসে প্রতিশ্রুতির উৎকট ঢেকুর।

একেকটি ভোট যেন সিস্টেমের কোষ্ঠকাঠিন্য;
নর্দমার মুখ সীলগালা,
আর প্রচারের মুখ দিয়ে অনর্গল বমি!

নেতা আসছেন পাড়ায়;
ঝকঝকে দাঁত যেন সাদা এনামেলের কমোড!
হাত জোড়ে চলছে সেবার সুযোগ চাওয়ার মহড়া।

সুযোগ পেলেই জনতা হবে সহজ খাদ্য;
অধিকারগুলো চিবিয়ে খেয়ে—
শুরু হবে পাঁচ বছরের দীর্ঘ হজম প্রক্রিয়া।

নেতার পেটে সিন্দুক;
আর আমজনতার পাতে—
জুটেছে কেবল উন্নয়নের চাটনি।

পাড়ার মোড়ে মোড়ে জোলাপ বিলি;
কখনও বিরিয়ানি, কখনও পাঁচশ টাকার নোট।
জনতা ভাবছে— এই বুঝি মুক্তি!

কিন্তু হায়!
নোট পকেটে ঢুকতেই অন্ত্রে চেনা মোচড়।
স্কুল নেই, রাস্তা ভাঙা, ধুলোয় জমাট রাগ—
ভেতরটা ফুলে ফেঁপে এখন ঢোল!

ভোটারকুল এখন স্তব্ধ;
এই মৌনতা কোনো সম্মতির লক্ষণ নয়,
বরং এক পক্ষাঘাতগ্রস্ত জমাট হাহাকার।

অন্ত্রনালীর জট চিৎকারে খোলে না;
তাই স্থির চোখের মণি আর চাপা আগ্নেয়গিরি নিয়ে—
শুরু হয়েছে রুদ্ধশ্বাস সার্কাস দেখা।

এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর;
বিস্ফোরণের অপেক্ষায় থাকা মিথেন গ্যাস—
নিঃশব্দে জমছে রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে।

টক-শোর পর্দায় বুদ্ধিজীবীদের শব্দ-বিলাস;
টিভির স্ক্রিনে জিডিপি'র ভোজবাজি—
আসলে বাড়ছে শুধু দীর্ঘশ্বাস আর বুকজ্বালা।

লাইনে দাঁড়ানো মানুষগুলো জীবন্ত গ্যাস সিলিন্ডার!
ব্যালট বক্সে বিষ নামানোর বৃথা চেষ্টা;
সেখানে কেবল তাদেরই প্রবেশাধিকার—
যারা স্থবিরতাকেই করেছে স্থায়ী অভ্যাস।

এই নরকগুলজারে মুক্তি নেই।
যতক্ষণ অন্ত্রে নেতার লোভ আর আমলার তোষামোদ;
ততক্ষণ এই জাতি কেবল পেট ধরে কুঁকড়ে পড়ে থাকবে।

না পারবে শান্তিতে মরতে,
না পারবে জঞ্জালমুক্ত হয়ে শ্বাস নিতে! <!-- /data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_260127_143813_041.sdocx -->

আমি এসকে হেলাল, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 91 টি লেখা ও 3 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 1852। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3211
প্রকাশিত27 জানুয়ারি (1,852 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 174 খেলার মাঠ, ভোটের দেশ

খেলার মাঠ, ভোটের দেশ মোহাম্মদ জাহিদ হোসেন গদ্য কবিতা । ০১ জুন , ২০২৬ শিশুরা যেভাবে খেলে—হাত ধরাধরি করে, দৌড়ে গিয়ে আবার ফিরে আসে, ধুলো মেখে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, তেমনি করেই মানুষ একদিন গণতন্ত্র শিখেছিল। বিকেলের…

০ ০ ৪৩৫ ২ মিনিটের পড়া
...