তুমি প্রবৃত্তির রাজ, ধূর্তামি তোমার সাজ
. 🖊️ —রফিক আতা—
আমার স্পষ্ট স্মরণ আছে
তখন গুনাহের ঝড়ো সময় ছিল।
আমি নফসের আহ্বানে
দাঁড়িয়ে ছিলাম হারামের চৌকাঠে।
এরপর...
এরপর একরাশ লজ্জা নিয়ে
তওবার তাগাদায় পা বাড়ালাম।
বুকে তখন গোনাহের ভার
আল্লাহর ভয়ের তীব্র ধাক্কা ঘুরিয়ে দিলো
আমার চিন্তা ও চেতনার মোড়।
আমি ধীরে ধীরে বুঝতে পারি—
তুমি ছিলে এক পরীক্ষা, এক মায়ার জাল।
তুমি ছিলে নফস, ছিলে শয়তানের ধোঁকা।
রচনাকাল—
ত্রিশ, পাঁচ, পঁচিশ ইং
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।