[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

তোমার প্রস্তানের পর

৩৬৯ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

তোমার প্রস্থানের পর—

‎প্রেমাঘাতে ক্ষতবিক্ষত আমার বুকের বামপাশের

‎সেই বধ্যভূমিতে আর কোনোদিনও

‎প্রেমের উত্থান ঘটেনি।

‎

‎তোমার প্রস্থানের পর—

‎প্রেমের স্রোত বহমান এই দিলদরিয়া

‎বড্ড অবহেলিত হয়ে পড়ে;

‎জোয়ার নেই, ভাটা নেই—

‎কেবলই ভেসে আসে এক অচেনা মরা নদীর গন্ধ।

‎

‎তোমার প্রস্থানের পর—

‎প্রেমউর্বর এই বসন্তোদ্যানে

‎আর কোনো বসন্তীর আগমন ঘটেনি।

‎অথচ কত অজেয় বসন্তে ফুলেল ছিল এই প্রান্তর।

‎

‎তোমার প্রস্থানের পর—

‎আমার কোলাহলপূর্ণ দিনরাত্রির যাপিত প্রহরে

‎আর কখনো কোলাহল জাগেনি;

‎তোমার স্মৃতিই শুধু

‎অচেনা বাতাস হয়ে এই শূন্যতায় ঘুরে বেড়ায়।

‎

‎

‎— রফিক আতা

‎৭·৩·২৬ | শনিবার

image

‎

‎

‎

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3548
প্রকাশিত07 মার্চ (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 7 ক্ষমার পর

আমি আগেও ক্ষমা করেছি, কিন্তু সেগুলো ছিল ভয়ের কাছ থেকে ধার নেওয়া। ভেবেছিলাম— ক্ষমা করলে সব ঠিক হয়ে যাবে, সম্পর্ক টিকে যাবে, নিজেকে আর হারাতে হবে না। কিন্তু সেই ক্ষমাগুলো আমাকে হালকা করেনি, বরং আরও ভারী করেছে। আজকের…

০ ০ ১৬০ ১ মিনিটের পড়া

পর্ব 11 ধ্বংসের মাঝে

শহর থেমে গেছে, রাস্তা ফাটল খেয়েছে, বাতাসে আগুনের গন্ধ। আমি হাঁটছি ধূলির মধ্যে, প্রতিটি পদক্ষেপে হৃদয় কাঁপে, প্রতিটি শব্দ মনে ভাঙন ফেলে। সব জিনিস যা কখনো অটল মনে হতো, আজ কেবল ছাই আর ধ্বংস। দেওয়ালগুলো চিৎকার করে না…

০ ০ ১৩৩ ১ মিনিটের পড়া

পর্ব 6 প্রত্যাখ্যানপত্র

আমি আর ব্যাখ্যা লিখি না নিজের হয়ে। যাদের বোঝার ইচ্ছা ছিল, তারা আগেই বুঝে নিয়েছে। একসময় আমি নিজেকে প্রমাণ করার খাতায় অনেক পৃষ্ঠা নষ্ট করেছি— কার কাছে কতটা গ্রহণযোগ্য, কোথায় একটু কম হলাম। আজ সেই খাতাটা বন্ধ। সব…

০ ০ ১৪২ ১ মিনিটের পড়া

পর্ব 5 অপেক্ষার ভেতর

সব অপেক্ষা একরকম হয় না। কিছু অপেক্ষা জানালার ধারে বসে থাকে, আর কিছু অপেক্ষা হাঁটতে হাঁটতে বড় হয়। আমি সেই অপেক্ষাগুলোকে চিনি, যারা ঘড়ির দিকে তাকায় না, বরং নিজের ভেতরে সময় গুনতে শেখে। অনেকদিন আমি ভেবেছি— অপেক্ষা…

১ ০ ১৫৫ ১ মিনিটের পড়া

পর্ব 4 সীমারেখা

একসময় আমি সব দরজায় কড়া নাড়তাম, ভেবেছিলাম— যে খুলবে, সেই আপন। কিন্তু দরজা খুলল অনেক, ভেতরে ঢোকার পর বুঝলাম— সব ঘর বসবাসের জন্য নয়। আমি শিখেছি সীমারেখা টানতে, নিজের চারপাশে, নিজের ভেতরে। সব প্রশ্নের উত্তর দিতে নেই…

০ ০ ১৮৩ ১ মিনিটের পড়া
...