প্রেম অধ্যুষিত এই ক্ষণিক জীবনের
সবচেয়ে সাধারণ অথচ গোপন বেদনা—
বিশেষ কিংবা অপরিহার্য কিছু হতে পারিনি।
নিজের ভেতর জায়গা দিয়েছি নির্দ্বিধায়,
ডুবে গেছি গভীর আসক্তির স্রোতে।
অস্পষ্ট দূরত্ব, অনুচ্চারিত অবহেলা,
আর দীর্ঘশ্বাসে ভেজা কিছু রাত।
মায়ার কাছে বারবার নিজেকে সমর্পণ করে
সব অনুভূতির প্রতিধ্বনি হয় না,
সব হৃদয় সমানভাবে সাড়া দেয় না।
তবু আমি মায়া ছেড়ে দিইনি,
মায়াময় থাকা এখনো আমার কাছে বেশি সত্য।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।