[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

তোমার স্মৃতির পান্ডুলিপি

৪২০ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

এক নির্জন রজনীতে

মোমবাতি জ্বালিয়ে বসেছিলাম

তোমার স্মৃতি নিয়ে দু’কলম লিখতে।



কিন্তু আমি টেরই পেলাম না—

কখন মোমবাতির শিখা নিভে গেল,

আর কখন আকাশের চাঁদ

নীরব সঙ্গী হয়ে আমার কাঁধে

নরম আলো রাখল।



আমি বুঝতেই পারিনি

প্রভাতের সমীরণ বয়ে গেলে

সে দু’কলমের ইচ্ছেটা

রূপ নেবে আস্ত 

এক ধূসর-মলাট স্মৃতির

পূর্ণাঙ্গ পাণ্ডুলিপিতে…



রফিক আতা

একুশ — তিন — পঁচিশ ইং


image
আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 2387
প্রকাশিত30 ডিসেম্বর 2025 (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 21 তোমার ঠোঁটের উষ্ণতা,

তোমার ঠোঁটের উষ্ণতা রফিক আতা প্রিয় রশীদিয়া— কত বিকেল পেরিয়ে গেছে তোমার বুকের স্নিগ্ধ পুকুরজলে নিজের ভঙ্গুর অবয়বটাকে ডুবিয়ে প্রশান্ত হওয়ার ব্যর্থ কোশিশে— তার কোনো ইয়ত্তা নেই। তোমার ঠোঁটের উষ্ণতা, তোমার মালঞ্চের নিভৃত…

০ ০ ৪২১ ১ মিনিটের পড়া

পর্ব 16 তুমি প্রবৃত্তির রাজ, ধূর্তামি তোমার সাজ

তুমি প্রবৃত্তির রাজ, ধূর্তামি তোমার সাজ . 🖊️ —রফিক আতা— আমার স্পষ্ট স্মরণ আছে তখন গুনাহের ঝড়ো সময় ছিল। আমি নফসের আহ্বানে দাঁড়িয়ে ছিলাম হারামের চৌকাঠে। এরপর... এরপর একরাশ লজ্জা নিয়ে তওবার তাগাদায় পা বাড়ালাম। বুকে তখন…

০ ০ ৪৩৫ ১ মিনিটের পড়া

পর্ব 3 স্মৃতির খেরোখাতায় আঁকা ডিসেম্বরের পাতা

স্মৃতির খেরোখাতায় আঁকা ডিসেম্বরের পাতা —রফিক আতা— তোমার মনে পড়ে কি সেই ডিসেম্বরের কথা যেখানে সমাপ্ত হতো একটি ক্লাসের নাম-খোদাই করা টেবিলের পথ। যেই ডিসেম্বরে এসে হারিয়ে ফেলতাম কতো কাছের চেনা বন্ধুকে—কেউ হয়তো আর ফিরত না…

০ ১ ২২৭ ৩ মিনিটের পড়া

পর্ব 12 মাগরিবের আজান

মাগরিবের আজান ‎রফিক আতা ‎সন্ধ্যা নামলেই আমাদের গ্রাম ‎কেমন যেন অন্যরকম হয়ে যেত— ‎পশ্চিম আকাশের শেষ রোদটুকু ‎তালগাছের মাথায় আটকে থাকত, ‎ধানের গন্ধ মাখা বাতাসে ‎দিনের সমস্ত কোলাহল ধীরে ধীরে ঘুমিয়ে পড়ত। ‎ ‎আমরা তখন মাঠের…

০ ০ ৪৫ ২ মিনিটের পড়া

পর্ব 11 পুকুরঘাটে ফেলে আসা শৈশব

পুকুরঘাটে ফেলে আসা শৈশব রফিক আতা ‎ ‎সেই পুকুরটা আজও আছে ‎আছে পুরোনো সেই বাঁশঝাড়, ‎পাড়ের কচুরিপানা, ‎আর বর্ষায় টইটম্বুর হয়ে ওঠা ‎আমাদের ছোট্ট সমুদ্র। ‎ ‎মনে পড়ে— ‎দুপুরের খরতাপে যখন ‎মাটির পথ পুড়ত আগুনের মতো, ‎আমরা তখন…

০ ০ ৪৩ ৩ মিনিটের পড়া
...