[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

‎যে তোমাকে তুমুল ভালোবেসেছিল।

৪৪৬ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

যদি পারতাম—
‎শহরের প্রতিটি বিলবোর্ডে লিখতাম তোমার নাম।
‎যদি পারতাম—
‎শহরতলির প্রতিটি প্ল্যাকার্ডে আঁকতাম তোমার মুখ।
‎যদি পারতাম—
‎তোমার নামে শহরের প্রতিটি মোড়ে গড়ে তুলতাম এক একটি চত্বর।
‎যদি পারতাম—
‎এই শহরের প্রতিটি অস্তিত্বকে জানিয়ে দিতাম—
‎তোমার ঘ্রাণ।
‎
জানি,
‎আমি কোনোদিনই তোমার হব না।
‎কিন্তু এটুকু জানি—
‎তুমি শুধুই আমার।
‎
তখন ভীষণ ভালো লাগত,
‎যদি দেখতে পেতাম—
‎এই শহরের অলিগলি,
‎জেব্রা ক্রসিং,
‎আর ব্যস্ত মোড়গুলোতে
‎তোমার নামে আমার প্রেমের তুমুল চর্চা চলছে।
‎
তোমাকে না পেলেও
‎এইটুকুই চাই—
‎আর কিছু না হোক,
‎স্মৃতির রোমন্থনে
‎আমি যেন বলতে পারি,
‎আমি একজন ছিলাম
‎যে তোমাকে তুমুল ভালোবেসেছিল।

‎


*—রফিক আতা 

বারো, এক ছাব্বিশ 

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 2971
প্রকাশিত12 জানুয়ারি (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 96 সেদিন তুমুল বৃষ্টি ছিল

সেদিন তুমুল বৃষ্টি ছিল, ‎আর ছিল তোমার পথে দীর্ঘতম প্রতীক্ষা, ‎আমি অপেক্ষার কালো ছাতা হাতে ‎দাঁড়িয়ে ছিলাম বিষণ্ন সেই রেলস্টেশনে। ‎ ‎শেষ ট্রেনটাও যখন থামল না, ‎আমার ভেতরের সব অপেক্ষা তখন ‎অশ্রু হয়ে মিশে যেতে লাগল…

০ ০ ৫৬৫ ১ মিনিটের পড়া

পর্ব 23 তুমুল স্নিগ্ধ রমাদান

* তুমুল স্নিগ্ধ রমাদান যায় , তবু আমি যেন নিগূঢ় কলুষতায় ভীষণ অবহেলিত। সাহরি, তারাবিহ ও তেলাওয়াতে জাগে না সেই তীব্র নেশা, মন রয়ে যায় তখনো যেন নিতান্ত দূরন্ত গতিহীন। আহা রমাদান! শুদ্ধির অজুহাতে তুমি ঢেকে দাও নিকষ দাগ…

০ ০ ৩৯২ ১ মিনিটের পড়া

পর্ব 21 প্রেমটা না হয় তোমাকে দেখেই শিখবো

প্রেমটা না হয় তোমাকে দেখেই শিখবো। লেখক: আল-মামুন রেজা। কতদিন হলো আকাশের পানে দেখিনা কতদিন হলো কবিতায় প্রেম লিখিনা ! ভাষাগুলো আজ সুদূর নিরুদ্দেশে- দেয়না ধরা হৃদয়ের কাছে এসে। তাই নিরুপায় কলম সত্য লেখে, ভ্রান্তি ভুলে…

০ ০ ২০৯ ১ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া পর্ব 2 তোমাকে নিয়ে ভাবতে গেলে

প্রিয়, কিছু মানুষের নাম উচ্চারণ করতে হয় না— তাদের উপস্থিতি অনুভব করা যায়। তুমি তেমনই। তোমাকে নিয়ে ভাবতে গেলে আমি আবেগে ভেসে যাই না, আমি স্থিরতার কাছে যাই। কারণ সব সম্পর্ক উত্তেজনায় জন্মায় না, কিছু সম্পর্ক ধীরে…

০ ০ ১৫৪ ২ মিনিটের পড়া

পর্ব 2 একদিন তোমাকে খুঁজতে যাবো

একদিন তোমাকে খুঁজতে যাবো —রফিক আতা একদিন তোমাকে খুঁজতে যাবো, তোমাকে খুঁজে বেড়াবো— হেমন্তের ধোঁয়াটে বিকেলে, স্বপ্নসেতুর নীরব বাঁকে তোমাকে খুঁজে ফিরবো। শীতের শহরে শাল জড়িয়ে তোমার নামের উষ্ণতায় থামবো কিছুক্ষণ। জানি—কোথাও…

০ ০ ৩৯৬ ১ মিনিটের পড়া
...