বিবশ বিহানে যে সরল সমীর
এসেছিল এক চিলতে,
মম ধ্যান ভঙ্গ হলো তখন—
শ্যামলীর গান লিখতে।
কে যেন কোকিলের কুহুতান হতে
সুর-মূর্ছনা ছিনিয়ে,
শূন্যে ছুড়ে কবে কখন কাড়িল
মোরে ইণিয়ে-বিণিয়ে।
অতঃপর বিভোর কোনো দিনের শেষে,
কুসুম-কায় অপরাহ্ন এলে—
আমি তখনো যেন কাব্যে বিভোর,
শ্যামলীর প্রণয়ের ছলে।
রফিক আতা
২২.৮.২৬ | শনিবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।