[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

হাজার টুকরো সঙ্গতার ভিড়ে

৪৩২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

‎শৈশবের রাত্তিরে যখন

‎আনমনে হেঁটে যেতাম অনেকখানি পথ,

‎সারাটা পথ জুড়ে নিঃসঙ্গ দ্বাদশীর চাঁদটাও

‎আমার সঙ্গেই চলত।

‎মনে হতো—সে যেন খুব কাছের কেউ।

‎

‎আজ যখন সোনাপুর পেরিয়ে

‎চৌমুহনি পেরিয়ে ফেনী শহরে পৌঁছালাম,

‎শহরের সড়কপথে উইপিন বৃক্ষের

‎ফাঁক গলে এক নিঃসঙ্গ চাঁদের সঙ্গতা

‎হঠাৎই নজরে পড়ল।

‎

‎ভীষণ অবাক হলাম—

‎আজ একুশটি বসন্ত পেরিয়েও

‎সেই চাঁদ আমার সঙ্গতা ছাড়েনি;

‎ভুলুয়ার বেলাভূমি থেকে

‎ফেনী শহর পর্যন্ত—

‎সারাটা পথ সে আমার নীরব সঙ্গী।

‎

‎আহা!

‎সুহাসিনী!

‎চাঁদের হাজার টুকরো সঙ্গতার ভিড় থেকে

‎যদি একটুখানি তোমার সঙ্গতা পেতাম!

‎বিশ্বাস করো—আজীবন আগলে রাখতাম

‎তোমায় তুমুল মায়ার ইন্দ্রজালে।

‎

‎

‎— রফিক আতা

‎তেরো, জানুয়ারি, ছাব্বিশ ইং

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3052
প্রকাশিত16 জানুয়ারি (6,292 পয়েন্ট)
বিভাগসাধারণ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 9 সঙ্গতার পাঁচ প্রহর

সঙ্গতার পাঁচ প্রহর —রফিক আতা— আমায় এমন একটি ভোর দাও যেখানে ধবধবে কুয়াশার মাঝে তোমার উষ্ণ হাতের স্পর্শই হবে সঙ্গী। আমায় এমন একটি দুপুর দাও যেখানে চরম আলসেমির গভীরে তোমার সাজানো শরাবেই ডুবে থাকবো আমি। আমায় এমন একটি গোধূলি…

০ ০ ৪৬৪ ১ মিনিটের পড়া

পর্ব 5 পঞ্চাশ টাকার জাদু

পঞ্চাশ টাকার জাদু —রফিক আতা রিকশা পঞ্জি —৫ হঠাৎ হঠাৎ রিকশাটা থেমে যায়। হুটহাট ব্রেক কষলে যেন পুরোটা কেঁপে ওঠে। মিটারটা তো নষ্টই হয়ে আছে অনেক দিন ধরে—ডিসপ্লেতে শুধু কয়েকটা ভাঙা লাইন আর ঝিকমিক করে। ব্রেকের প্যাডও প্রায়…

০ ০ ১৬৩ ২ মিনিটের পড়া

পর্ব 4 একটু দাঁড়াও হে পথিক

একটু দাঁড়াও হে পথিক —রফিক আতা— রিকশা পঞ্জি —৪ সেই রাতে আবহাওয়া ছিল থমথমে—মৃদু সমীরণ, মেঘেদের সঙ্গে করে চাঁদ তারার খুনসুটি। নীরব সময়—শহর ঘুমিয়ে নেই, কিন্তু অচেনা একটি শান্তি বিরাজ করে। কোন এক উদ্দেশ্যের বিষাদ টানে শহরে…

০ ০ ১৭২ ২ মিনিটের পড়া

পর্ব 36 শশিফুলের শুভ্রতা

রাত না আসুক আমার ঘরে— কারণ রাতে তোমার শূন্যতা আরও গভীর হয়ে ওঠে। রাত না নামুক আমার শিয়রে— কারণ ঘুমালে পরে স্বপ্নেরা নেমে আসে তোমার শাড়িতে। রাত না ফিরুক আমার সিথানে— কারণ তখনই শুরু হয় তুমি-ময় নিদ্রাহীনতার সঙ্গে সংগ্রাম।…

০ ০ ৪২৫ ১ মিনিটের পড়া

পর্ব 2 নিশ্ছিদ্র স্মৃতির নিঃশব্দ নীরব দূরত্ব

নিশ্ছিদ্র স্মৃতির নিঃশব্দ নীরব দূরত্ব রফিক আতা জীবনে কতজনকে হারালাম—এই হিসাব আর মেলাতে বসি না এখন। তবু হঠাৎ হঠাৎ বুকের ভেতর থেকে কেউ যেন খাতা খুলে বসে, পাতার পর পাতা উল্টাতে থাকে। কত মানুষের সঙ্গে একসময় গভীর, উষ্ণ…

০ ০ ১৮৬ ৩ মিনিটের পড়া
...