নভেম্ভরের রঙ হারানো বিকেল
. —রফিক আতা—
অথৈ, ধূসরে ধূসর,
ঝরা পাতার মৃদু বার্তা,
নরম আলোর দুর্বোধ্য ছন্দ,
হাওয়ার তানে নিঃশব্দ ফিসফিসানি।
শিশিরভেজা ভোর,
ঘাসের ডগায় স্বপ্নের বসবাস,
অচেনা পাখিদের কলরব,
কোথায় যেন হারিয়ে ফেলা মন।
উদাস, বিষন্ন দুপুর,
ছায়ার ম্লানমুখ স্পর্শে কাতর,
ধানক্ষেতের আইল ধরে হেঁটে চলা পথ,
কাঁচা ধানের গন্ধে বিভোর কৃষক।
রঙ হারানোর বিকেল,
মলিনতার হলুদ আভাস,
আঁধার কনার মতো শীতল ধোঁয়া ,
তারপর আস্তে আস্তে করে নিশির সমাগম।
পশরা-আধারের শিকল,
রাতের সাথে একাকিত্বের মিলন,
দূরের আকাশে চাঁদ ও তারার ঈষৎ খেলা,
নিকষ-শুভ্র নিশুতির সাথে কথোপকথন।
প্রারম্ভের নভেম্বর
কাকে যেন মনে করিয়ে দেয়,
খানিকটা জীর্ণ হও, বিশ্রাম করো,
হেমন্ত ও শৈত্যের কোলে শুয়ে কিছু রাত।
রচনাকাল:—
একত্রিশ,দশ, পঁচিশ
শুক্রবার,
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।