[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

ভুলে থাকার মন্ত্র খুঁজি

৪২৮ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

   ভুলে থাকার মন্ত্র খুঁজি

       রফিক আতা


যদি মনে পড়ে, যদি হৃদে জাগে—

অভিমান ভুলে এসো আগে বেড়ে।

এই বর্ষাতে, এই খরস্রোতে,

ভিজে নিই—আর ভেসে যাই।



নিষ্ঠুর এই সময়, নদীর পারাপারে

ভুলব বলিয়া আর হল না ভোলা।

বরং আজ হয়েছি আপন-ভোলা,

বারংবার হয়েছি আত্মভোলা।



কতবার করেছি স্বীয় ওয়াদা—

হাঁটব না আর এই রাস্তায়, খোদা।

অথচ ওয়াদার সেই বিকেলেই

হয়ে গেছি অনিয়মি, বে-ওয়াফা।



জানা নেই কখনো তোমায় ভুলব কি,

জানা নেই আবার আলো জ্বলবে কি।

বাতলে দাও না আমাকে সে মন্ত্রটি—

যে মন্ত্র জপলে ভুলে যাই সবই।



ভুলে থাকার মন্ত্র খুঁজি, অথচ এদিকে

অভিমান ভুলতে তোমাকেই সুধি।

ভুলে যাওয়ার মন্ত্র জপি, অথচ এদিকে

বর্ষা আর খরস্রোতার দাওয়াত সাধি।



জানি না—এই পাগলামির মানে কী?

মন বলে—

হয়তো এখনো তোমাকেই

ভালোবাসি।

image


রচনাকাল:

 ২৯.৫.২০২৫ ইং


আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 2162
প্রকাশিত23 ডিসেম্বর 2025 (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 119 ডিসেম্বরের উনত্রিশ

‎ভুলিনি ডিসেম্বরের উনত্রিশে তোমার প্রস্থান, ‎ভুলিনি ভাঙা রাস্তার মোড়ে অপেক্ষার দাস্তান। ‎অবেলায়, ভ্যাপসা রোদ্দুরে—জাপসা মনে পড়ে, ‎ছটফট ত্রস্ত হলরুম, পরীক্ষার পাতার পরে। ‎ ‎হিজাবের তরে, মুগ্ধতার অভ্যন্তরে, ‎দেখিনি কভু তব…

০ ০ ৭৭ ১ মিনিটের পড়া

পর্ব 47 রঙিন ফানুস

রঙিন ফানুস —রফিক আতা একদিন কহিল বন্ধু আনাস— জীবন তো কেবলই এক রঙিন ফানুস, আকাশের নীল গায়ে ক্ষণিকের উল্লাস মেখে উড়ে যায়— তারপর হঠাৎ কোনো এক সন্ধ্যার কাছে নিজেকেই নিঃশেষ করে। আমি বলিলাম— তবে এত আয়োজন কিসের? এত ঘর বাঁধা, এত…

০ ০ ৬৩ ১ মিনিটের পড়া

পর্ব 104 ইশক এক লা-মেহদুদ তাসাওউর

ইশকের জগতে তো কেবল ইশকই মানান, ‎প্রাপ্তির হিসাব সেখানে নিছকই বেমানান। ‎ ‎ইশক মানে নয় কোনো আরজু-এ-হাসিল, ‎নয় কোনো সিলা কিংবা জওয়াবের তামান্না— ‎বরং এক নিঃশর্ত নিঃশব্দ আত্মসমর্পণ, ‎এক খামোশ জ্বালা, এক লা-মেহদুদ তাসাওউর। ‎…

০ ০ ৫২৬ ১ মিনিটের পড়া

পর্ব 97 মলাট শেষে নীরবতা ও একটি মহাকাব্য

আমি একটি কাব্যগ্রন্থ লিখবো। ‎গ্রন্থটি মলাটবদ্ধ করবো একশো পৃষ্ঠায়। ‎পুরো গ্রন্থটিকে তিনভাবে বিভক্ত করবো। ‎ ‎প্রথম তেত্রিশ পৃষ্ঠা ভরিয়ে দেবো ‎শুধু তোমার হাসির সৌন্দর্য ও মাধুর্যের বর্ণনায়— ‎লাজুক হাসি, অভিমান ভাঙার হাসি…

০ ০ ৪৫৮ ২ মিনিটের পড়া

পর্ব 2 এক আজমি আশিকের ইশক আরমান

. যখন চারপাশে সহস্র শব্দের ভিড়, ‎মেহবুবার নামে কাঁপে ইশকের নীড়। ‎আমি যেন একটিমাত্র নামেই উন্মাদ, ‎হে রাসূলে আরাবি, সে নাম মুহাম্মদ। ‎: ‎মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ‎আমার সমগ্র সত্তা তোমাতেই সমর্পিত। ‎কোন…

০ ০ ২৯৫ ১ মিনিটের পড়া
...