সঙ্গতার পাঁচ প্রহর
—রফিক আতা—
আমায় এমন একটি ভোর দাও
যেখানে ধবধবে কুয়াশার মাঝে
তোমার উষ্ণ হাতের স্পর্শই হবে সঙ্গী।
আমায় এমন একটি দুপুর দাও
যেখানে চরম আলসেমির গভীরে
তোমার সাজানো শরাবেই ডুবে থাকবো আমি।
আমায় এমন একটি গোধূলি দাও
যেখানে ভীষণ মনখারাপের আবেশে
তোমার সুরলহরির নৃত্যই হবে পরম সান্ত্বনা।
আমায় একটি নিঝুম রাত দাও
যেখানে অতল নিঃসঙ্গতার ভিড়ে
তোমার ঠোঁটের অগুনতি চুমুই হবে আশ্রয়।
আমায় এমন একটি শেষরাত দাও
যেখানে ঘড়ির কাঁটা স্থির হয়ে যাবে—
শুধু তোমার স্পন্দনের শব্দেই বাঁচবো অবিরাম।
রচনাকাল
তিন, বারো, পঁচিশ
বুধবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।