বিষাদের পাটাতন
রফিক আতা
দুঃখ জমে ভীষণ এ মনের বাড়ি—
দুঃখ নামানোর নেই কোনো সিঁড়ি।
মেঘ গলে দুঃখ নেমে আসে ঘরে,
বিষাদের পাটাতনে আমি একা মরি।
হেমন্তিকার অনুভবে লুকিয়ে থাকে দুঃখ,
শীতল অপরাহ্নেও জাগেনা কোনো সুখ।
সাঁঝ নামে এখানে দুঃখের শাড়ি পরে,
উদিত সুবহে সাদিক তবু সে সরে না রে।
রাত্রির অন্ধকারে দুঃখ জেগে থাকে চুপ,
জানালার ধারে বসে ফুরোয় না তার রূপ।
স্বপ্ন ভেঙে যায় তবু ফিরিয়ে দেয় না সুখ,
মনের পথের শেষে দাঁড়িয়ে থাকে দুঃখ।
রচনাকাল—
আট, বারো, পঁচিশ ইং
সোমবার,
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।