[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

শশিফুলের শুভ্রতা

৪২৫ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
রাত না আসুক আমার ঘরে—

কারণ রাতে তোমার শূন্যতা
আরও গভীর হয়ে ওঠে।


রাত না নামুক আমার শিয়রে—
কারণ ঘুমালে পরে
স্বপ্নেরা নেমে আসে তোমার শাড়িতে।


রাত না ফিরুক আমার সিথানে—
কারণ তখনই শুরু হয়
তুমি-ময় নিদ্রাহীনতার সঙ্গে সংগ্রাম।


রাত না হোক আমার ললাটে—
কারণ শশিফুলের শুভ্রতা
তোমার স্মরণকে আরও তীক্ষ্ণ করে।


️রফিক আতা 
—রচনাকাল 
তেইশ, বারো, পঁচিশ ইং 
মঙ্গলবার 

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 2143
প্রকাশিত22 ডিসেম্বর 2025 (6,292 পয়েন্ট)
বিভাগসাধারণ
সম্পাদিত24 ডিসেম্বর 2025

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 82 হাজার টুকরো সঙ্গতার ভিড়ে

‎শৈশবের রাত্তিরে যখন ‎আনমনে হেঁটে যেতাম অনেকখানি পথ, ‎সারাটা পথ জুড়ে নিঃসঙ্গ দ্বাদশীর চাঁদটাও ‎আমার সঙ্গেই চলত। ‎মনে হতো—সে যেন খুব কাছের কেউ। ‎ ‎আজ যখন সোনাপুর পেরিয়ে ‎চৌমুহনি পেরিয়ে ফেনী শহরে পৌঁছালাম, ‎শহরের সড়কপথে…

০ ০ ৪৩৩ ১ মিনিটের পড়া

পর্ব 5 পঞ্চাশ টাকার জাদু

পঞ্চাশ টাকার জাদু —রফিক আতা রিকশা পঞ্জি —৫ হঠাৎ হঠাৎ রিকশাটা থেমে যায়। হুটহাট ব্রেক কষলে যেন পুরোটা কেঁপে ওঠে। মিটারটা তো নষ্টই হয়ে আছে অনেক দিন ধরে—ডিসপ্লেতে শুধু কয়েকটা ভাঙা লাইন আর ঝিকমিক করে। ব্রেকের প্যাডও প্রায়…

০ ০ ১৬৩ ২ মিনিটের পড়া

পর্ব 4 একটু দাঁড়াও হে পথিক

একটু দাঁড়াও হে পথিক —রফিক আতা— রিকশা পঞ্জি —৪ সেই রাতে আবহাওয়া ছিল থমথমে—মৃদু সমীরণ, মেঘেদের সঙ্গে করে চাঁদ তারার খুনসুটি। নীরব সময়—শহর ঘুমিয়ে নেই, কিন্তু অচেনা একটি শান্তি বিরাজ করে। কোন এক উদ্দেশ্যের বিষাদ টানে শহরে…

০ ০ ১৭২ ২ মিনিটের পড়া

পর্ব 2 নিশ্ছিদ্র স্মৃতির নিঃশব্দ নীরব দূরত্ব

নিশ্ছিদ্র স্মৃতির নিঃশব্দ নীরব দূরত্ব রফিক আতা জীবনে কতজনকে হারালাম—এই হিসাব আর মেলাতে বসি না এখন। তবু হঠাৎ হঠাৎ বুকের ভেতর থেকে কেউ যেন খাতা খুলে বসে, পাতার পর পাতা উল্টাতে থাকে। কত মানুষের সঙ্গে একসময় গভীর, উষ্ণ…

০ ০ ১৮৬ ৩ মিনিটের পড়া

দ্যা ডিফারেন্স লেটারঃ রফিক আতা

প্রিয় সাইফুল! আসসালামু আলাইকুম ওয়া.. কেমন আছিস! কালক্ষেপণে আমায় ভুলে যাসনি তো! ফেইসবুকে হঠাৎ তোমার ছোট্ট একটি ছবি চোখে পড়লো। মুহূর্তেই মনে হলো—সময়ের সব দরজা জানালা খুলে গেল। মনে হলো ফিরে গেছি সেই তিনা বাড়ির উঠোনে…

০ ০ ১৮৫ ২ মিনিটের পড়া
...