[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

‎তুমুল এই দুষ্প্রাপ্যের ভীড়ে

৪৮৫ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

‎মাঝে মাঝে ভাবি—

‎চারপাশের সবকিছুই আজকাল কতো মাঙ্গা।

‎দাম আছে, দৌড় আছে,

‎অপেক্ষারও আলাদা মূল্য আছে।

‎তুমুল এই দুষ্প্রাপ্যের ভীড়ে

‎তুমি অন্তত সহজলভ্য হলেও পারতে—

‎এই ধরো,

‎একটু হাত বাড়ালেই পাওয়া যায় এমন।

‎

‎কিন্তু মনে হয়,

‎মেহবুবারা কখনও সহজ হয় না।

‎তারা দাঁড়িয়ে থাকে দূরের কোন ব্যালকনিতে,

‎ঠিক আলোর মতো—দেখা যায়,

‎কিন্তু ছোঁয়া যায় না।

‎

‎অবশ্য তাদের দুর্লভ হওয়াটাই বোধহয় স্বাভাবিক।

‎কারণ মানুষ সহজে পাওয়া জিনিসের

‎মর্ম বোঝে না;

‎অভাবই শেখায় অপেক্ষা,

‎অপেক্ষাই শেখায় কদর,

‎আর কদর থেকেই জন্ম নেয় ভালোবাসার গভীরতা।

‎

‎তাই তুমি দূরেই থাকো—

‎দুর্লভের নীরব গৌরবে।

‎আর আমি, এই ভিড়ের শহরে দাঁড়িয়ে,

‎সহজ এক তোমার স্বপ্ন দেখে যাই শশ্বতকাল।

‎

রফিক আতা

দশ, দশ, পঁচিশ ইং

image

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 1648
প্রকাশিত30 নভেম্বর 2025 (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত06 মার্চ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 23 তুমি জলে ভাসা পদ্ম

তুমি জলে ভাসা পদ্ম রফিক আতা তুমি জলে-ভাসা পদ্ম! হ্যাঁ, এটা ঠিক—আমিও পদ্মের মতোই জলে ভাসি। তবে আমার ভাসার জল একটু ভিন্ন। অশ্রু হয়ে ঝরে পড়া চোখের জল যদি নোনা হয়— তবে নিশ্চয় আমিও জলে-ভাসা সেই পদ্ম, যে পদ্ম ভাসে নোনাজলে…

০ ০ ৪১১ ১ মিনিটের পড়া

পর্ব 16 তুমি প্রবৃত্তির রাজ, ধূর্তামি তোমার সাজ

তুমি প্রবৃত্তির রাজ, ধূর্তামি তোমার সাজ . 🖊️ —রফিক আতা— আমার স্পষ্ট স্মরণ আছে তখন গুনাহের ঝড়ো সময় ছিল। আমি নফসের আহ্বানে দাঁড়িয়ে ছিলাম হারামের চৌকাঠে। এরপর... এরপর একরাশ লজ্জা নিয়ে তওবার তাগাদায় পা বাড়ালাম। বুকে তখন…

০ ০ ৪৩৫ ১ মিনিটের পড়া

পর্ব 5 গদ্যের শহরে আমি এক ব্যর্থ কবি

গদ্যের শহরে আমি একাই কবি হওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাই। রাস্তায় রাস্তায় শুধু বাক্যের ভিড়, চিহ্নিত দোকানের সাইনবোর্ড, ট্রাফিক সিগন্যালের লাল-সবুজ নির্দেশ, আর মানুষের মুখে খণ্ড খণ্ড বাক্যাংশ— কোথাও একটি ছন্দও নেই। তবু…

০ ০ ৪৭২ ১ মিনিটের পড়া

বঞ্চিত—

সে আমাকে বঞ্চিত করেছে তার কাজল চোখের চাউনি থেকে, সে আমাকেবঞ্চিত করেছে তার খোলা চুলের সুবাস থেকে। সে আমাকে শুনতে দেয়নি তার নূপুরের নিক্কন, গাছের তলায় বসে একসাথে বাদামের খোসা ছাড়ানোর সেই চেনা আনন্দটুকুও সে কেড়ে নিয়েছে।…

০ ০ ১১ ১ মিনিটের পড়া

অশরীরী

এক অশরীরী আমার শরীরে পরজীবী হয়ে দিন-রাত, এমনকি বছরের পর বছর বাস করে। তার চোখে আমি কুৎসিত রঙের এক নরপিশাচ, মস্তিষ্কে উগ্রতা, হৃদয়ে দম্ভের ভার। তার ঘৃণা আমার রক্তনালি বেয়ে চলে— সারা শরীরজুড়ে, ধীরে ধীরে, কখনো অতীব জোরে।…

০ ০ ১২ ১ মিনিটের পড়া
...