হাসির নকাবের আড়ালে
—রফিক আতা—
বেশি হাসি বলে ভেবোনা—
আমার এই মনে কোনো দুঃখ নেই।
ভেবোনা আমিই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
কী করে বুঝাই বলো—
হাস্যোজ্জ্বল এই মুখের আড়ালে লুকিয়ে থাকা
বিষাদ-সাগরের গূঢ় রহস্য?
সে তো দিগন্তহীন অতল গহ্বর,
যেখানে প্রতিনিয়ত ডুবে যায়
নির্ঘুম রাতের অগুনতি চিৎকার।
হয়তো কেউই জানে না—
নীরব হাহাকারই হচ্ছে আমার
জীবনের আসল ইতিবৃত্ত;
হাসির নকাবের আড়ালে
আমি বয়ে বেড়াই সকল অশ্রুর ইতিহাস।
রচনাকাল—
৪ ডিসেম্বর ২০২৫
রাত ১২টা ৫৭ মিনিট
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।