সেই পুরোনো চায়ের দোকানটায় যাই।
যে কাপে তোমার ঠোঁটের স্পর্শের পর
ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে
আমাদের দু'জনকে ঘিরে থাকবে,
আর নিঃশব্দে সম্পর্কের রঙটাকে
মন খারাপের ওষুধ নাকি অনেক আছে,
সবচেয়ে কার্যকর প্রতিষেধক
তোমার সঙ্গ আর এক কাপ চা।
যদি সন্ধ্যা নেমে আসে, আসুক।
যদি চা ঠান্ডা হয়ে যায়, যাক।
শুধু তোমার পাশে বসে থাকার
মুহূর্তগুলো যেন উষ্ণ থাকে—
প্রেম মেশানো চায়ে আমার শেষ চুমুক অবধি।
৪,৬,২৬|বৃহস্পতিবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।