[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

অসমাপ্ত কাব্যগ্রন্থ

২৬৮ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

তারপর বহু বছর কেটে গেছে।
আমার একরোখা প্রেমকাব্যের
শেষ পৃষ্ঠাটি আর লেখা হয়নি।
ফলে প্রথম কাব্যগ্রন্থও
কখনও আলোর মুখ দেখেনি।


সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলাম এ কারণে—
সে জানত, কেউ একজন তাকে চায়,
তবু তার চোখে ছিল না কোনো স্বীকৃতি,
কানে আসে নি কোনো প্রত্যাখ্যানও।


সে তো পারত—
আমাকে দীর্ঘ প্রতীক্ষার শূন্যতায় ফেলে না রেখে
একটি নিষেধ–বাণী উচ্চারণ করতে।


আজ বহু বছর পর
আমরা মুখোমুখি হলাম।
চারপাশে দু–একটা ডাহুকের ডাক ছাড়া
সবকিছু তখন প্রচণ্ড নিস্তব্ধ।


আমি কাঁপা গলায় প্রশ্ন করলাম—
“সুহাসিনী, বলো তো—
বাদল দিনে, কিংবা বসন্ত ও হেমন্তের
সন্ধিক্ষণে—
কখনো কি এক মুহূর্তের জন্য
আমাকে অনুভব করেছিলে?”

 সে ধীরস্বরে বলল—
“হ্যাঁ… অনুভব করেছিলাম।”


ব্যস—
আমার অসমাপ্ত কাব্যগ্রন্থের
শেষ পাতাটি যেন ফিরে পেলাম।
নিঃশব্দে সেটি প্রেসে পাঠিয়ে দিলাম।


আর কিছুই চাই না আমি।
এই একটি মাত্র শব্দ—
যেন বহু বছরের নীরবতায়
হঠাৎ ফুটে ওঠা একটি নক্ষত্র—
আমার জীবনের চরম সার্থকতা।


রফিক আতা 
রচনাকাল 
ছাব্বিশ, বারো, পঁচিশ ইং 
শুক্রবার। 
রাত,১২. ৪১ মিনিট। 
আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 2247
প্রকাশিত25 ডিসেম্বর 2025 (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 12 মাগরিবের আজান

মাগরিবের আজান ‎রফিক আতা ‎সন্ধ্যা নামলেই আমাদের গ্রাম ‎কেমন যেন অন্যরকম হয়ে যেত— ‎পশ্চিম আকাশের শেষ রোদটুকু ‎তালগাছের মাথায় আটকে থাকত, ‎ধানের গন্ধ মাখা বাতাসে ‎দিনের সমস্ত কোলাহল ধীরে ধীরে ঘুমিয়ে পড়ত। ‎ ‎আমরা তখন মাঠের…

০ ০ ৪৫ ২ মিনিটের পড়া

পর্ব 11 পুকুরঘাটে ফেলে আসা শৈশব

পুকুরঘাটে ফেলে আসা শৈশব রফিক আতা ‎ ‎সেই পুকুরটা আজও আছে ‎আছে পুরোনো সেই বাঁশঝাড়, ‎পাড়ের কচুরিপানা, ‎আর বর্ষায় টইটম্বুর হয়ে ওঠা ‎আমাদের ছোট্ট সমুদ্র। ‎ ‎মনে পড়ে— ‎দুপুরের খরতাপে যখন ‎মাটির পথ পুড়ত আগুনের মতো, ‎আমরা তখন…

০ ০ ৪৩ ৩ মিনিটের পড়া

পর্ব 5 সাইকেল

কাঠের উগিরে মাটির মটকা, ‎মায়ের বোয়ামভরা টক-মিষ্টি আচার; ‎ছেঁড়া লুঙ্গি, ফাটা গেঞ্জির ভাঁজে ‎লুকিয়ে থাকত তাঁর সেলাই-সমাচার। ‎ ‎বাপজানের সাইকেলের পিছন ‎আমার জন্য বাঁধা ছিল এক আসন; ‎এ-পাড়া যাই, ও-পাড়া যাই, ‎হাটের দিনেও আমিই…

০ ০ ৪৯ ১ মিনিটের পড়া

পর্ব 119 ডিসেম্বরের উনত্রিশ

‎ভুলিনি ডিসেম্বরের উনত্রিশে তোমার প্রস্থান, ‎ভুলিনি ভাঙা রাস্তার মোড়ে অপেক্ষার দাস্তান। ‎অবেলায়, ভ্যাপসা রোদ্দুরে—জাপসা মনে পড়ে, ‎ছটফট ত্রস্ত হলরুম, পরীক্ষার পাতার পরে। ‎ ‎হিজাবের তরে, মুগ্ধতার অভ্যন্তরে, ‎দেখিনি কভু তব…

০ ০ ৭৭ ১ মিনিটের পড়া

পর্ব 49 শিহরিত শাহরগ

এই বেলায় জুমার সন্ধিক্ষণে, মদিনার দরুদ বাজে মম মনে। বাতাসে ভেসে আসে জুম্মার ঘ্রাণ, দরুদে শিহরিত শাহরগ-প্রাণ। ছুটে চলে মন মদিনার পথে, দরুদের সুর বাজে ধ্যানে দিনরাতে। বিমল জুমার দিন এলে ধরায়, মুসলিম পাড়া যেন দরুদেই হারায়।…

০ ০ ৩৯ ১ মিনিটের পড়া
...