শুরু সবে থরোথরো প্রেমের প্রথা,
হৃদয়ে কত কাশফুল, বুনোফুল, গুল্মলতা।
তবু হিয়া শূন্য—জমে না কোনো বাক্য,
তোমায় নিয়ে লিখিনা কতদিন কোনো কাব্য।
প্রেমময় উন্মাদ আমি, শত আকুলতা,
তোমায়-আমায় নিয়ে রটুক খবর যথাতথা।
সুহাসিনী! তুমি শূন্য, আমি অপূর্ণ—
তুমি আসবে বলে হৃদয়নগর সাজে অনন্য।
রফিক আতা
১৩.৪.২৬ | সোমবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।