আমি আসলে কখনো ভেবে দেখিনি—
এই একতরফা প্রেমের শেষ
পরিণাম কোথায় গিয়ে দাঁড়াবে।
কোথায় থেমে যাবে আমার
লুকানো দৃষ্টির এই ব্যর্থ অধ্যায়।
সে হয়তো জানেই না—দিন যত যায়,
আমি তত গভীরভাবে তার প্রতি
অগুনতি গোপন প্রেমের অনলে
ধীরে ধীরে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছি।
— রফিক আতা
৪ · ১২ · ২০২৫!!
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।