বুঝবে সেদিন—
যেদিন আর পিছন ফিরে দেখবে না তুমি।
ভাঙা রাস্তার মোড়, স্কুলের নীরব বারান্দা,
আর ইনস্টাগ্রামের সেই ছায়া-নোটিফিকেশন—
কোথাও আর যখন আমাকে খুঁজে পাবে না।
সেদিনই বুঝবে—
এই অবুঝ প্রেমের ছেলেটা
তোমার পৃথিবী থেকে হারিয়ে যাওয়া
সবচেয়ে মূল্যবান মানুষ ছিলো।
অপরিচিত একটা বুকমার্কে লেখাছিল—
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে।
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে।
আজ আমার স্বরটাই এমন।
রফিক আতা
ত্রিশ, বারো, পঁচিশ ইং
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।