[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

অশ্রুর সমুদ্র

৩৮৬ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

‎এ কেমন অগ্নি জ্বালালে এ বুকে!

‎আমার প্রেমালয় পুড়ায়ে লুকালে কোন সুখে?

‎নিভে না এই দহন, জ্বলে শুধু অন্তর,

‎ছাইয়ের নিচে রয়ে যায় অশ্রুর সমুদ্র।

‎

‎আজ দেওয়ানা আমি,

‎আজ মাস্তানাও আমি,

‎নিজেকেই হারিয়ে তোমারই ছায়ায় থেমে থাকি।

‎ভাঙা স্বপ্নের পথে হেঁটে ফিরি একাকী,

‎নিঃশব্দ রাতগুলো ডাকে শুধু তোমাকেই।

‎

‎ছাড়ছি স্মৃতির শহর, শত দুঃখ দগ্ধ বুকে,

‎তবু কেন বারবার ফিরে যাই সেই মুখে?

‎যেখানে ভালোবাসা ছিল শুধু ছলনা,

‎তবু হৃদয় মানে না—চায় তোমারই আলিঙ্গনা।

‎

‎এই আগুনই এখন আমার সঙ্গী হয়ে রয়,

‎ব্যথারই আলোয় দেখি জীবনের পরিচয়।

‎পুড়ে পুড়ে শিখেছি ভালোবাসার মানে,

‎হারিয়েও মানুষ বাঁচে কষ্টকে আপন জেনে।

‎

‎

‎—রফিক আতা

‎২৩.৩.২৬|সোমবার

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3661
প্রকাশিত27 মার্চ (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 115 অশ্রুর নজরানা

উজানে নাও মাঝি এই মনের তরী, ‎তীরে ফিরে একবার তারে হেরি। ‎সে পরম, আমি তুচ্ছ অতি অধম, ‎তার দর্শনলাভে করো মোরে করম। ‎ ‎উর্মি-সুন্দর তার কাজল দু'টি চোখ, ‎তার অভিমুখেই করো মোর রোখ। ‎অমাবস্যার মতো কালো তার কেশ, ‎অন্তিম অশ্রুর…

০ ০ ৩৬১ ১ মিনিটের পড়া

পর্ব 51 মদিনার মহা আমেজ

তিনি গুলবাহার, আমি আঁধার, ‎তাঁর রৌশনে হিয়া সিক্ত আমার। ‎মম মনের গভীর স্তর থরথর, ‎বুকের বাঁ-পাশ দরুদেরই ঘর। ‎ ‎মুহাম্মদ সা. মুর্শিদ আমার, ‎তাঁর গুণকীর্তনে কলম উৎসর্গ। ‎দিন-রাতের এক কামনা আমার— ‎তার সুপারিশে যেন মিলে…

১ ০ ৩৪ ১ মিনিটের পড়া

পর্ব 50 রশীদি রওশন

পাহালিয়ার তীরে ধাবমান যে হাওয়া, ‎জ্ঞাত ভূলোক, জানে জান্নাতুল মাওয়া। ‎রশীদি মেহফিল হতে রুশদ-ঝরনা লয়ে, ‎ছুটছে কারা পৃথ্বীর পথে নববি বার্তা বয়ে! ‎ ‎রশীদি রওশনে রঞ্জিত রুহের মিনার, ‎ইলমের ইশারায় জাগে নিদ্রিত দিগন্তপার।…

০ ০ ৪১ ১ মিনিটের পড়া

পর্ব 8 যতো দূরে আকাশ

একদিন আমি আর বন্ধু শিমল, ‎দেখিলাম ঝাউবনে নেমেছে আকাশ বিমল। ‎মেঘের মতো আকাশ পাড়ি অদূরে— ‎হয়তো ছোঁয়া যাবে, সেথায় ছুঁয়ে যাবে অধরে। ‎ ‎তারপর বহুদিন পর একদিন, ‎ইচ্ছে হলো ঝাউবন-নীলিমায় হবো লীন। ‎যেই ভাবা, সেই কাজ— ‎কাচের মতো…

০ ০ ৩৬ ১ মিনিটের পড়া

পর্ব 7 ঘুষি

অবাধ গোস্যায় ওবাড়ির এক ছোকরারে মেরেছিলাম ঘুষি; ঘুষির চোটে ঠোঁট ফেটে রক্ত ঝরে, জমিন যা নিলো চুষি। ক্ষতে লাগায়ে মলম, তার মা বিচার নিয়ে এলো তড়িঘড়ি; মায়ের পিটুনির ভয়ে দুদিন নাগাদ আমি ফিরি নাই বাড়ি। সেই ছেলেটাও আজ বড় হলো…

০ ০ ৩৯ ১ মিনিটের পড়া
...