[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

শ্বেত ফুলের প্রতারণা

৪০৬ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

‎হে কবর—

‎তোমার শামিয়ানা পুষ্পাবৃত,

‎কিন্তু অন্তঃপুরে দাউদাউ দাবানল।

‎

‎এসো, আমাকে গ্রাস করো—

‎আমাকে অঙ্গার করে

‎তোমাদের নিঃশব্দ সভায় স্থান দাও।

‎

‎এই ক’দিন

‎আগুন হওয়ার অদ্ভুত বাসনা জাগে অন্তরে।

‎একবার যদি অগ্নি হই—

‎আর প্রিয়তমা হয়

‎আমার প্রবল প্রেমসিঞ্চিত দেহের উপাসনা।

‎

‎তবে জ্বালাব তাকে

‎প্রেমের অনল-অভিসারে;

‎দেখুক,

‎বুঝুক,

‎জানুক—

‎প্রেমানলে পোড়ানোর

‎মূল্য কত গাঢ়, কত দহনময়।

‎

‎আজকাল দেখি—

‎মাটির কবরও

‎পুষ্পের আচ্ছাদনে নিজেকে ঢাকে,

‎কিন্তু অন্তরে লুকিয়ে রাখে অগ্নি;

‎মানুষকে দেয় অদ্ভুত মায়ার প্রতারণা।

‎

‎সেখানে প্রিয়তমা—

‎তুমি তো ভুল স্নিগ্ধ আদম-সন্তান,

‎সমস্ত অঙ্গে শ্বেত ফুলের প্রলেপ মেখে

‎আমায় প্রতারণা করা

‎তোমার জন্য আর এমন কী কঠিন!

‎

‎                       — রফিক আতা —

‎                     ১৫.৩.২৬ | রবিবার

‎image

‎

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3599
প্রকাশিত15 মার্চ (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত09 অগাস্ট

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 48 শিশির ফুলের অনুভূতি

শিশির ফুলের অনুভূতি —রফিক আতা— পৌষ ও কাটা ধানের স্তূপ, ছড়ানো খড়কুটোর নরম বিছানা, নাড়ার শীর্ষে ঝিকমিক শিশির-ফুল যেন হারানো শৈশবের ছোঁয়া— এসব আমার অনুভূতি। আলতো রোদ্দুরের স্নিগ্ধ আলিঙ্গন, ধূসর অপরাহ্নের বিষণ্ণ ছায়া…

০ ০ ৪০০ ১ মিনিটের পড়া

পর্ব 12 মাগরিবের আজান

মাগরিবের আজান ‎রফিক আতা ‎সন্ধ্যা নামলেই আমাদের গ্রাম ‎কেমন যেন অন্যরকম হয়ে যেত— ‎পশ্চিম আকাশের শেষ রোদটুকু ‎তালগাছের মাথায় আটকে থাকত, ‎ধানের গন্ধ মাখা বাতাসে ‎দিনের সমস্ত কোলাহল ধীরে ধীরে ঘুমিয়ে পড়ত। ‎ ‎আমরা তখন মাঠের…

০ ০ ৪৫ ২ মিনিটের পড়া

পর্ব 11 পুকুরঘাটে ফেলে আসা শৈশব

পুকুরঘাটে ফেলে আসা শৈশব রফিক আতা ‎ ‎সেই পুকুরটা আজও আছে ‎আছে পুরোনো সেই বাঁশঝাড়, ‎পাড়ের কচুরিপানা, ‎আর বর্ষায় টইটম্বুর হয়ে ওঠা ‎আমাদের ছোট্ট সমুদ্র। ‎ ‎মনে পড়ে— ‎দুপুরের খরতাপে যখন ‎মাটির পথ পুড়ত আগুনের মতো, ‎আমরা তখন…

০ ০ ৪৩ ৩ মিনিটের পড়া

পর্ব 5 সাইকেল

কাঠের উগিরে মাটির মটকা, ‎মায়ের বোয়ামভরা টক-মিষ্টি আচার; ‎ছেঁড়া লুঙ্গি, ফাটা গেঞ্জির ভাঁজে ‎লুকিয়ে থাকত তাঁর সেলাই-সমাচার। ‎ ‎বাপজানের সাইকেলের পিছন ‎আমার জন্য বাঁধা ছিল এক আসন; ‎এ-পাড়া যাই, ও-পাড়া যাই, ‎হাটের দিনেও আমিই…

০ ০ ৪৯ ১ মিনিটের পড়া

পর্ব 119 ডিসেম্বরের উনত্রিশ

‎ভুলিনি ডিসেম্বরের উনত্রিশে তোমার প্রস্থান, ‎ভুলিনি ভাঙা রাস্তার মোড়ে অপেক্ষার দাস্তান। ‎অবেলায়, ভ্যাপসা রোদ্দুরে—জাপসা মনে পড়ে, ‎ছটফট ত্রস্ত হলরুম, পরীক্ষার পাতার পরে। ‎ ‎হিজাবের তরে, মুগ্ধতার অভ্যন্তরে, ‎দেখিনি কভু তব…

০ ০ ৭৭ ১ মিনিটের পড়া
...