[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

একদিন তোমাকে খুঁজতে যাবো

৩৯৬ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

একদিন তোমাকে খুঁজতে যাবো

       —রফিক আতা


একদিন

তোমাকে খুঁজতে যাবো,

তোমাকে খুঁজে বেড়াবো—

হেমন্তের ধোঁয়াটে বিকেলে,

স্বপ্নসেতুর নীরব বাঁকে

তোমাকে খুঁজে ফিরবো।

শীতের শহরে শাল জড়িয়ে

তোমার নামের উষ্ণতায় থামবো কিছুক্ষণ।

জানি—কোথাও তোমাকে

খুঁজে পাবো না তবু,

অনুভবের সবটুকু দিয়ে খুঁজে বেড়াবো—

হৃদয়ের সাধ্যের শেষপ্রান্ত পর্যন্ত…


রচনাকাল—

এক,  বারো, পঁচিশ ইং imageঞ

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 1669
প্রকাশিত01 ডিসেম্বর 2025 (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 81 ‎যে তোমাকে তুমুল ভালোবেসেছিল।

যদি পারতাম— ‎শহরের প্রতিটি বিলবোর্ডে লিখতাম তোমার নাম। ‎যদি পারতাম— ‎শহরতলির প্রতিটি প্ল্যাকার্ডে আঁকতাম তোমার মুখ। ‎যদি পারতাম— ‎তোমার নামে শহরের প্রতিটি মোড়ে গড়ে তুলতাম এক একটি চত্বর। ‎যদি পারতাম— ‎এই শহরের প্রতিটি…

০ ০ ৪৪৭ ১ মিনিটের পড়া

পর্ব 68 একদিন পৃথিবী কালো হবে

একদিন পৃথিবী কালো হবে— নিকষ কালো। আকাশে ঘুরে বেড়াবে বিষাদের সুর, সমস্ত দিগন্ত জুড়ে বাজবে শোকের সাইরেন। থেমে থেমে বইবে বাতাস, বাতাসের তীব্র ঝাপটায় শূন্য দরজায় ঝুলে থাকা পর্দাটা হেলে–দুলে ভুলাতে চাইবে আমার শূন্যতার…

০ ০ ৪১৬ ১ মিনিটের পড়া

কোন একদিন বৃহস্পতি এলে

কোন একদিন বৃহস্পতি এলে! —রফিক আতা— আজকাল সপ্তাহগুলো কেমন যেন বদলে গেছে। চোখের পলকে বৃহস্পতির আগমন ঘটে বারের চিরচেনা শহরে। কতদিন ভাবি — বৃহস্পতি নিয়ে জমে থাকা হৃদয়ের ক্ষতগুলো তুলে ধরবো! কিন্তু আশ্চর্য — বৃহস্পতি আসে…

০ ০ ২৩৬ ২ মিনিটের পড়া

পর্ব 12 মাগরিবের আজান

মাগরিবের আজান ‎রফিক আতা ‎সন্ধ্যা নামলেই আমাদের গ্রাম ‎কেমন যেন অন্যরকম হয়ে যেত— ‎পশ্চিম আকাশের শেষ রোদটুকু ‎তালগাছের মাথায় আটকে থাকত, ‎ধানের গন্ধ মাখা বাতাসে ‎দিনের সমস্ত কোলাহল ধীরে ধীরে ঘুমিয়ে পড়ত। ‎ ‎আমরা তখন মাঠের…

০ ০ ৪৫ ২ মিনিটের পড়া

পর্ব 11 পুকুরঘাটে ফেলে আসা শৈশব

পুকুরঘাটে ফেলে আসা শৈশব রফিক আতা ‎ ‎সেই পুকুরটা আজও আছে ‎আছে পুরোনো সেই বাঁশঝাড়, ‎পাড়ের কচুরিপানা, ‎আর বর্ষায় টইটম্বুর হয়ে ওঠা ‎আমাদের ছোট্ট সমুদ্র। ‎ ‎মনে পড়ে— ‎দুপুরের খরতাপে যখন ‎মাটির পথ পুড়ত আগুনের মতো, ‎আমরা তখন…

০ ০ ৪৩ ৩ মিনিটের পড়া
...