ভোরের কবিতা, কবিতার ভোর
—রফিক আতা—
গোধূলি নিয়ে,গোধূলির আকাশ নিয়ে
কতোশত লেখা, ভোর নিয়ে কেউ
এভাবে লেখে? মনে হয়না।
অথচ প্রভাতের হিমেল সমীরণ
যা হৃদয়ে আনে প্রশান্তির সন।
প্রিয় হে কবি! তোমার কবিতায়
কেবল গোধূলির বিচরণ
সেতো নির্ঘাত পক্ষপাতিত্ব, অন্যায়।
কবির কবিতায় ভোরের হাওয়া
ছবিয়ালের ছবিতায় ভোরের ছায়া
আহা এই সবেই মিশে কিযে মায়া
ভোরের প্রকৃতি,প্রভাতের নিলাম্বর
আমাকে শেখায় জীবনের নাট্টমঞ্চে
কখনো কখনো নীরবতার অভিনয়
করে যেতে।
রচনাকাল —
বারো, ছয়, পঁচিশ ইং
—বৃহস্পতিবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।