[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

অব্যক্ত চুম্বনের আর্তি

৪০৭ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

আচমকা একদিন

‎স্বপ্নের সীমানায় এসে দাঁড়ালাম—

‎তোমার আগমনের পথে,

‎বহু বছরের না-বলা আকাঙ্ক্ষা বুকে নিয়ে।

‎

‎তুমি হেঁটে যাবে ভেবে

‎পথটাকে সাজিয়েছিলাম নীরবতায়,

‎যেন প্রতিটি ধূলিকণায় লুকিয়ে থাকে

‎আমার অব্যক্ত চুম্বনের আর্তি।

‎

‎এক উত্তাল প্রতীক্ষা—

‎তুমি আসবে, আমি দেখব এক ঝলক;

‎অচেনা গঞ্জের সমীরণও

‎হৃদয়ে সানাইয়ের সুর তুলে দিয়েছিল।

‎

‎স্বপ্ন দীর্ঘ থেকে দীর্ঘতর হলো,

‎সানাইও থেমে গেল ক্লান্তির কাছে;

‎রাত ফুরালো, নিঁদ ফুরালো—

‎তবু ফুরালোনা স্বপ্নস্নিগ্ধ অপেক্ষারা ।

‎

‎তুমি বড়ই ধোঁকাবাজ প্রেমিকা!

‎স্বপ্নের ভেতরেও রাখলে না প্রতিশ্রুতি;

‎“আসছি” বলে ফেলে গেলে শুধু প্রতিধ্বনি,

‎কিন্তু এলে না—কখনোই এলে না তুমি।


—রফিক আতা 

২৮.৩.২৬|শনিবার 

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3693
প্রকাশিত01 এপ্রিল (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 112 এলোপথের এলোকেশ

‎এই পথ— ‎তার নির্জনতার ভাঁজে ভাঁজে ‎তোমার অদেখা স্পর্শ রেখে যায়। ‎ ‎আমি হাঁটি, ‎ক্লান্তি ধীরে ধীরে খুলে ফেলে তার ভার, ‎শেষ হয়ে যায় ভিতরের অবসাদ— ‎অজান্তেই। ‎ ‎তোমার এলোমেলো চুল ‎হাওয়ার সাথে মিশে ‎এই পথটাকে করে তোলে…

০ ০ ৩৭১ ১ মিনিটের পড়া

পর্ব 7 অব্যক্ত ব্যাকুলতা

"তোমার আড়নয়নের মুগ্ধতায় থমকে গিয়েছে আমার পথ চলা, দিবা-নিশিতে তোমার ভাবনায় আজ আমি বড়ই উন্মনা। প্রতিক্ষণে অপেক্ষায় থাকি শুনিতে তোমার মুখনিঃসৃত ধ্বনি, কেই বা জানতো— কাঠিন্যের মায়ায় আবদ্ধ হৃদয়ও হতে পারে ব্যাকুল, শুনিতে…

০ ০ ১৬৮ ১ মিনিটের পড়া

পর্ব 1 অব্যক্ত ইচ্ছেগুলো

অব্যক্ত ইচ্ছেগুলো শামীমা আকতার মজার কোনো ঘটনায়— হাসতে হাসতে কণ্ঠস্বর রুদ্ধ হয়; এমন দিনে- হাসির জোয়ারে চোখে জল নিয়ে, অট্টহাসিতে গড়াগড়ি খেতে খেতে- কখনো বলা হলো না, ‘জানো, আজ কী হয়েছে?’ মন খারাপের দিনগুলোতে, কিংবা নির্ঘুম…

০ ০ ২১৭ ১ মিনিটের পড়া

পর্ব 11 হৃদয়ের আর্তি

যদি দগ্ধভাষী জানতো তার প্রতিটি কথা সামনের মানুষটিকে কতটা দগ্ধ করে! তার শব্দগুলো যখন সূঁচ হয়ে বিঁধে হৃদপিণ্ডকে ক্ষতবিক্ষত করে, সেই অদৃশ্য ক্ষত থেকে চুইয়ে পড়া রক্তবিন্দুগুলো যদি সে দেখতে পেত—তবে কি সে পারতো এমন নিষ্ঠুর…

০ ০ ২৩০ ২ মিনিটের পড়া

পর্ব 83 মৃত্যুর প্রথম প্রহর নাকি জীবনের শেষ আর্তি?

“আইসিইউতে প্রথম হার্টের সমর্পণ, আর সে সমর্পণ মাঝে খেলে যায় রক্তের মধ্যে এক অনিন্দ আবেশ। এটা কি মৃত্যুর প্রথম প্রহর?” একটি হাসপাতালের নির্বাক দেয়াল, নিঃশব্দ অন্ধকারে ঘেরা রাত, কেবল মনিটরের টুংটাং শব্দ। তার মাঝেই যখন…

০ ০ ৬৭০ ৩ মিনিটের পড়া
...