[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

বৃহস্পতির নিরানন্দ মুক্তি

৪৪৫ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

বৃহস্পতিবার গোধূলি

যেন এক আকাশ মুক্তির চিরকুট

হাতে নিয়ে সামনে এসে দাঁড়ায়।

কিন্তু জানা নেই—

এই মুক্তি কি ছুটির নামে,

নাকি শূন্যতার ছলে?



আমার কাছে এই মুক্তি

কেবলই শূন্যতার।

কারণ—

বৃহস্পতিবার গোধূলি মানে

এক আকাশ শুক্রবারের নিথর পয়গাম—

মানে ছুটির দিন।



আর এই একটি দিন,

চিরচেনা পথের সেই বাঁকে

দীর্ঘ প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকলেও

আমি জানি,

তোমার দেখা পাব না।



রচনাকাল

চৌদ্দ, আট, পঁচিশ ইং

বৃহস্পতিবার 


আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 2208
প্রকাশিত25 ডিসেম্বর 2025 (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 106 বৃহস্পতির স্মৃতিচিহ্ন

* ‎এইসব নিরানন্দ বৃহস্পতির ধূসর ‎কোলঘেষে লেপ্টে থাকে অগুণতি স্মৃতিচিহ্ন , ‎সমীরণে ভেসে আসে অতীতের নিঃশ্বাস। ‎তারই দুর্দান্ত কোন তটে আমি হাঁটি, ‎খুঁজে ফিরি এক বিঘত মলিন স্বপ্নের পাটাতন। ‎যেখানে অচেনা অতীত ‎অঘোষিত নীরবতায়…

০ ০ ৩৮৬ ১ মিনিটের পড়া

পর্ব 33 বৃহস্পতির অমোঘ চক্র

বৃহস্পতির অমোঘ চক্র —রফিক আতা— আমার মনখারাপের স্পর্শ যখন বৃহস্পতির দীর্ঘতম দিনকে ছুঁয়ে যায়, আমি নিজেকেই জানিয়ে দিই— এখানে আর কোনো পালানোর পথ নেই। বৃহস্পতি আমাকে ছুড়ে দেয় অতল নস্টালজিয়ার নিষিদ্ধ খাদে— যেখানে থেমে থাকলেই…

০ ০ ৪২৯ ১ মিনিটের পড়া

শুক্রবার ও এক আকাশ মুক্তি —রফিক আতা

শুক্রবার ও এক আকাশ মুক্তি রফিক আতা বৃহঃস্পতিরা অতলান্ত ঘুমের ঘোরে হারিয়ে গেলেই, শুক্রবার নামে নতুন প্রভাতের পৃথিবীতে। আর আমি ব্যাক্তিগতভাবে শুক্রতে প্রচণ্ড আসক্ত—এর অন্তরালেও লুকিয়ে আছে আনন্দের গভীরতর কারণ। আমার কাছে…

০ ০ ১৮১ ১ মিনিটের পড়া

পর্ব 6 রহস্যময় রিহলাহ বৃহস্পতির জীবন পাঠ।

রহস্যময় রিহলাহ বৃহস্পতির জীবন পাঠ। — রফিক আতা — ১. সারাটা কক্ষ জুড়ে পাক খাচ্ছে নিঃশব্দ রাত। শাঁ শাঁ শব্দে নিস্তব্ধতা ভঙ্গ করে রাতের আইন লঙ্ঘন করছে কয়েকটি পাখা। মধ্যরাতে এসেও মনে হচ্ছে মধ্যদুপুর—যেখানে পুড়ে পুড়ে ভস্ম হয়ে…

০ ০ ২৭২ ১০ মিনিটের পড়া

পর্ব 5 রহস্যময় রিহলাহ : বৃহস্পতির জীবন পাঠ, সমাপ্তি পর্ব।

৫. আমরা তিনজন দ্রুত রিকশাচালক ভাইটাকে সতর্ক করতে করতে সরে পড়লাম। কিন্তু সে রিকশার কারণে সরে উঠতে পারল না। প্রচণ্ড শব্দে ট্রাক এসে ধাক্কা দিল— এক মুহূর্তেই ছিটকে পড়ল সে। সেই সাথে এক হৃদয় জর্জরিত করা চিৎকার মিলিয়ে গেল…

০ ১ ২১৪ ৩ মিনিটের পড়া
...