*
তার ইন্তেজারে থাকা মুহূর্তগুলো ভীষণ সুন্দর হতো।
চরম এক উত্তেজনা, এক অদ্ভুত ব্যাকুলতা আমাকে ঘিরে ধরত।
কখন বিরতির ঘণ্টা বাজবে,
কখন এক ঝলক তাকে দেখবো—
এই ভাবনাগুলোই আমাকে নেশাগ্রস্ত করে তুলত।
অপার আকুতি নিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম পথের সেই বাঁকে,
হৃদয়জুড়ে অস্থির অপেক্ষা, চোখজুড়ে স্বপ্ন।
কিন্তু অনেকদিন হলো,
সেই পথে আর তাকে দেখি না।
আসলে এখন আমি নিজেই আর সেই পথে হাঁটি না। সেই পথের পাঁচালী কে আমি খুব নির্দয়ভাবে বর্জন করেছি।
কারণ—
পথের নির্জন বাঁকে তার দেখা না মিললেও
ধূলিধূসর, বিষণ্ন কিছু স্মৃতি আজও
নীরবে দাঁড়িয়ে থাকে সেখানে।
ওরা আমার পথ রুখে দাঁড়ায়,
আমাকে থামিয়ে দেয়,
ঘুরে দাঁড়ানোর সাহসটুকুও কেড়ে নেয়।
*
*—রফিক আতা
*—দুই, এক, ছাব্বিশ
*—সোমবার।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।