বিষ্যুদবার না বিষাদবার?
—রফিক আতা—
বৃহস্পতিবার কে আমরা বিষ্যুদবার
বলতাম। এখন বৃহস্পতিবার আসে।
আসেনা সেই স্মৃতিমাখা বিষ্যুদবার।
তখনকার বিষ্যুদবারগুলো অনেক
সুন্দর ছিলো । আমি কবি না হয়ে
শুধু কবির ভান ধরে তা আকতে
পারবো না।
তবে লিখতে পারি স্মৃতির মতন করে।
খুব তাড়াতাড়ি করে ঘন্টা শেষ হতো
দুপুর বেলায় মাদ্রাসা থেকে ভালো
খাবারের ব্যবস্থা হতো..
কিছু কিছু বিষ্যুদবার বিকাল আসতো
বাড়ির পথ ধরার দরখাস্ত হাতে করে।
কখনো ছুটি পেতাম,আবার কখনো
ধমক পেতাম।
এখন বৃহস্পতিবার কে আর বিষ্যুদবার
বলিনা। বৃহস্পতিবার যেন রূপ নিয়েছে
বিষাদবারে। বৃহস্পতি এখন শুধু বার্তা
দেয় বিষন্নতা ও বিষাদের।
১২.৬.২০২৫ইং
বিষাদবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।