[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

রন্ধ্রে রন্ধ্রে তুমি রয়

৫৬৭ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

মননে তুমি, স্মরণে তুমি,

গদ্যে তুমি, পদ্যে তুমি—

আমার সমস্ত জুড়ে তুমি,

আমার অস্তিত্বই যেন তুমি।



শিউলি তলায় খুঁজি তোমায়,

খুঁজি ভাসে কচুরিপানায়;

কৃষ্ণচূড়ার লাল ছায়ায়

খুঁজি ঘাসফুলের ঠিকানায়।



সিমফুলের শুভ্রতা জানে—

রন্ধ্রে রন্ধ্রে তুমি রয়;

আমার উন্মাদ অনুভবে

সিমফুল সিক্ত ভাবনাময়।



শিশির-ভেজা প্রভাত জানে—

তুমি রয় শিরায়-উপশিরায়;

সকল মৌসুম, কূল প্রকৃতি জানে—

তুমি আবদ্ধ আমার পাঁজরমায়।



তুমি আসবে—এই আশায়

এক সত্তার দীর্ঘ রাত্রি পার;

এত অনন্ত অপেক্ষা সয়ে

নিদ্রাহীন হয় নিঝুম প্রহর সার।

_________________________

রচনাকাল:

২৪-১১-২৫

সোমবার, রাত ১০:০৬image

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 1556
প্রকাশিত24 নভেম্বর 2025 (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত24 নভেম্বর 2025

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 5 সে নাম হাদি, সে নামই হাদি

সে নাম হাদি, সে নামই হাদি —রফিক আতা— যে নাম ভাঙে তাগুতের গদি সে নাম হাদি, সে নামই হাদি। যে নাম কথা বলে ইনসাফের সে নাম হাদি, সে নামই হাদি। যে নামে কাঁপে ভারতীয় আধিপত্য সে নাম হাদি, সে নামই হাদি। যে নাম জাগায় বিদ্রোহের…

০ ০ ৪১৯ ১ মিনিটের পড়া

পর্ব 50 অবশ মনের বিবশ স্পন্দন

এখানকার বাতাস জুড়ে আমার প্রেমের শ্বাস–প্রশ্বাস, এখানকার মাটি জুড়ে আমার অপেক্ষার নীরব পদচিহ্ন। আলো–আঁধার, ধুলো আর নিসর্গ জুড়ে তোমাকে না-পাওয়ার দীর্ঘশ্বাস আর আমার অবশ মনের বিবশ স্পন্দনের অবিরাম ধ্বনি। রচনাকাল— ১৩, ১২…

০ ০ ৪১৫ ১ মিনিটের পড়া

বড্ড পাষাণ তুমি

কেন চলে চলে যাও প্রিয়া মনে ব্যাথা দিয়া, চেহারাটা রাঙ্গা তোমার কঠিন কেন হীয়া, কথা তো ছিলনা এমন দুই দিকে যাব দুজন, কথা ছিল সারাজীবন থাকবো ঘর বাঁধিয়া। প্রেম শিখিয়ে জীবনটা করলে মরুভূমি, তাই তো আজ বলি আমি বড্ড পাষাণ তুমি।

১ ০ ১২ ১ মিনিটের পড়া

পর্ব 83 পুরুষ তুমি দায়িত্ববান

পুরুষ তুমি দায়িত্ববান,আবেগ অনুভূতি চেপে মূল্য তোমার ধার্য হবে আয় রোজগারে মেপে। তুমি না পুরুষ দুঃখ লুকিয়ে কর্ম করতে হয়- মনে রেখো তবে পুরুষ হওয়া এতোটা সহজ নয়। আল-মামুন রেজা 2026-11-19

১ ০ ১২ ১ মিনিটের পড়া

হৃদয়পটে তুমি

বল কী করিব হায়, তোমায় যদি না পাই! সে জীবন বৃথা, তুমি নেই যেথা। তোমায় যে পড়ে মনে, দিন-রাত সর্বক্ষণে। মন যে থাকে অশান্ত, দেখা দিয়ে করো শান্ত। তোমায় আঁকিব হৃদয়পটে, নিজের সাধ্যমতে। জানি তা যে খুবই কম, কী করিব এখন! দেখা দাও…

০ ০ ১২ ১ মিনিটের পড়া
...