শিশির ফুলের অনুভূতি
—রফিক আতা—
পৌষ ও কাটা ধানের স্তূপ,
ছড়ানো খড়কুটোর নরম বিছানা,
নাড়ার শীর্ষে ঝিকমিক শিশির-ফুল
যেন হারানো শৈশবের ছোঁয়া—
এসব আমার অনুভূতি।
আলতো রোদ্দুরের স্নিগ্ধ আলিঙ্গন,
ধূসর অপরাহ্নের বিষণ্ণ ছায়া,
ক্ষীণ হয়ে আসা প্রকৃতির রূপে
মিশে যায় মনের নীরব কান্না—
এসব আমার অনুভূতি।
শীতের কুয়াশায় ঢাকা প্রান্তরে
একটু উষ্ণতার খোঁজে ভাসি আমি,
যেন এই সবই আমার হৃদয়ের
নীরব, নিঃশব্দ, অন্তহীন গান।
যেন এসব আমার অনুভূতি।
রচনাকাল—
ছাব্বিশ, বারো, পঁচিশ ইং
শুক্রবার।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।