কৃষ্ণচূড়ার লাল ঝরে পড়া পথ
—রফিক আতা—
কৃষ্ণচূড়ার লাল ঝরে পড়া পথ।
বৃষ্টিতে ধুয়ে যাওয়া সবুজ পাতা।
আমাকে জড়িয়ে ধরে চির সুখ।
আমি যেন আলিঙ্গনে আপ্লুত বুক।
এখন তোমাকে বেশি মনে পড়ে।
ইচ্ছে করে আচলখানি টেনে ধরতে।
তুমিহীন কৃষ্ণচূড়া যেন সুখ মলিন।
তুমিহীন বৃষ্টিভেজা পাতা যেন মায়াহীন।
ইদানিং প্রকৃতির নৈসর্গিকতা জুড়ে
কদম ফুলের হলদে রেণুও দেখা যায়।
হৃদয় জুড়ে শ্রাবণের করুণ সুর নামে
যখন দেখি হাজার কোষ পাড়ি দিলাম
অথচ আমি নিঃসঙ্গ।
নিস্তব্ধ পথ
কোথাও তুমি নেই....
তারিখ—৩১.৫.২০২৫ইং
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।