প্রাগৈতিহাসিক আদিম অরণ্যের আঁধার থেকে
আজকের নগর সভ্যতার আলোকমালা অবধি—
প্রেমিকারা সর্বাধিক উপমিত হয়েছে
শেকায়াত, এ আমার শেকায়াত!
তোমার রুখসারের নূরে যে চাঁদ আচ্ছন্ন হয়ে পড়ে,
সে তো কেবল তোমার জ্যোতিরই এক নতশির ছায়া।
তোমার হুসনের দস্তখতে যে গোলাপ সম্মানিত,
সে তো তোমার খুশবুর দরবারে সামান্য এক আবেদনকারী।
ফুল এক ক্ষণিক রঙের ফানুস;
তোমার নেশা-ভরা মহিমার সামনে
তারা নিছক উপমার ব্যর্থ আয়োজন।
তোমার একটুখানি তাবাস্সুমে
রাতের সমস্ত জ্যোৎস্না মলিন হয়ে যায়,
বসন্তের সব রঙ বিবর্ণ হয়ে পড়ে।
কারণ তোমাকে ব্যাখ্যা করতে গিয়ে
প্রকৃতিও নিজের ভাষা হারায়।
তোমার জন্য কোনো উপমা নয়,
৩·৩·২৬ |মঙ্গলবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।