একদিন পৃথিবী কালো হবে—
নিকষ কালো।
আকাশে ঘুরে বেড়াবে বিষাদের সুর,
সমস্ত দিগন্ত জুড়ে বাজবে শোকের সাইরেন।
থেমে থেমে বইবে বাতাস,
বাতাসের তীব্র ঝাপটায়
শূন্য দরজায় ঝুলে থাকা পর্দাটা
হেলে–দুলে ভুলাতে চাইবে
আমার শূন্যতার কথা।
বিষণ্ন বাড়ি, খোলা দরজা,
উড়ে যাওয়া সেই পর্দা—
সবকিছুই কেবল নির্বাক দৃষ্টিতে
আমাকেই খুঁজবে বারবার।
ততক্ষণে অবাক পৃথিবী জেনে যাবে—
আমি নেই।
আমি নেই।
আমি সত্যিই নেই…
তবু শেষ প্রশ্নটা বাতাসে থেকে যাবে—
সত্যিই কি আমি নেই?
রফিক আতা
ছয়,চার,পঁচিশ ইং
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।