হে মহিমান্বিত প্রেম!
আমার ক্ষতবিক্ষত হৃদয়ের জনপদে
তুমি আর পদচারণা কোরো না।
এসো না তুমি
আমার ভেঙে পড়া হৃদমন্দিরের
নিস্তব্ধ, নির্জন ছায়াতলে।
এমনিতেই আমি আজ
প্রেমের ছোঁয়াচে ব্যাধিতে
বিষণ্ন ও জীর্ণ এক রুগ্ন প্রাণ।
আমার সত্তায় মিশে নতুন করে
আর কোনো ধ্বংসের উপাখ্যান
রচনা কোরো না।
অভিশাপ দিলাম—
যে নগরে প্রেমের নামে
উৎসব আর কোলাহলের ভিড়,
সেই নগরেই একদিন
হঠাৎ দাউদাউ করে জ্বলে উঠবে অনল;
আর ছাই হয়ে যাবে
সমস্ত মিথ্যা উল্লাসের প্রাসাদ।
*— রফিক আতা
*— ২৮·২·২৬ |শনিবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।