[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

স্বপ্নের অপ্রাসঙ্গিক আলিঙ্গন

৫২৭ জন পড়েছেন
১
eID · যাচাই হচ্ছে…

বাস্তবতার আলিঙ্গনে না এলেও
‎এসো স্বপ্নের অপ্রাসঙ্গিক আলিঙ্গনে।
‎এসো ক্লান্ত দুপুরের ঝিমিয়ে পড়ার ফাঁকে,
‎এসো রাতের তৃতীয় প্রহরে—
‎ঘুমন্ত শহরের নিঃশব্দ গলিতে।
‎
‎জড়িয়ে নেবো তৃষ্ণার্ত এই বুকের সরু পশমে,
‎জড়িয়ে নেবো অস্থির মনের বিধ্বস্ত নগরে,
‎জড়িয়ে নেবো কাতরে, অকাতর বাহুতে—
‎
‎হাজার বচ্ছর ধরে কবিতা না লেখা
‎এক ক্ষুধার্ত কবির মতো,
‎অথবা আশিকের এক লুমহা প্রেমহীনতায়
‎নিঃসঙ্গ এক উন্মত্ত হৃদয়ের
‎তুমুল আকুলতার মতো।
‎
‎
‎—রফিক আতা
‎সতেরো, এক, ছাব্বিশ ইং
‎রাত, একটা একুশ মিনিট।


আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3086
প্রকাশিত17 জানুয়ারি (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

স্বপ্নের মসজিদে রশীদ

স্বপ্নের মসজিদে রশীদ —রফিক আতা— দিনলিপি ১৯/০৮/২৫, মঙ্গলবার। আজকের দিন, আজকের সময়ের কাঁটার ঘূর্ণন—আমার মনে ও অনুভবে চিরস্মরণীয়। শুধু আমি নই! এই স্বর্গীয় জামেয়ার ছাত্র-শিক্ষক থেকে শুরু করে প্রতিটি ধুলিকণার অনুভবেও যেন…

০ ০ ১৪০ ৫ মিনিটের পড়া

পর্ব 12 মাগরিবের আজান

মাগরিবের আজান ‎রফিক আতা ‎সন্ধ্যা নামলেই আমাদের গ্রাম ‎কেমন যেন অন্যরকম হয়ে যেত— ‎পশ্চিম আকাশের শেষ রোদটুকু ‎তালগাছের মাথায় আটকে থাকত, ‎ধানের গন্ধ মাখা বাতাসে ‎দিনের সমস্ত কোলাহল ধীরে ধীরে ঘুমিয়ে পড়ত। ‎ ‎আমরা তখন মাঠের…

০ ০ ৪৫ ২ মিনিটের পড়া

পর্ব 11 পুকুরঘাটে ফেলে আসা শৈশব

পুকুরঘাটে ফেলে আসা শৈশব রফিক আতা ‎ ‎সেই পুকুরটা আজও আছে ‎আছে পুরোনো সেই বাঁশঝাড়, ‎পাড়ের কচুরিপানা, ‎আর বর্ষায় টইটম্বুর হয়ে ওঠা ‎আমাদের ছোট্ট সমুদ্র। ‎ ‎মনে পড়ে— ‎দুপুরের খরতাপে যখন ‎মাটির পথ পুড়ত আগুনের মতো, ‎আমরা তখন…

০ ০ ৪৩ ৩ মিনিটের পড়া

পর্ব 5 সাইকেল

কাঠের উগিরে মাটির মটকা, ‎মায়ের বোয়ামভরা টক-মিষ্টি আচার; ‎ছেঁড়া লুঙ্গি, ফাটা গেঞ্জির ভাঁজে ‎লুকিয়ে থাকত তাঁর সেলাই-সমাচার। ‎ ‎বাপজানের সাইকেলের পিছন ‎আমার জন্য বাঁধা ছিল এক আসন; ‎এ-পাড়া যাই, ও-পাড়া যাই, ‎হাটের দিনেও আমিই…

০ ০ ৪৯ ১ মিনিটের পড়া

পর্ব 119 ডিসেম্বরের উনত্রিশ

‎ভুলিনি ডিসেম্বরের উনত্রিশে তোমার প্রস্থান, ‎ভুলিনি ভাঙা রাস্তার মোড়ে অপেক্ষার দাস্তান। ‎অবেলায়, ভ্যাপসা রোদ্দুরে—জাপসা মনে পড়ে, ‎ছটফট ত্রস্ত হলরুম, পরীক্ষার পাতার পরে। ‎ ‎হিজাবের তরে, মুগ্ধতার অভ্যন্তরে, ‎দেখিনি কভু তব…

০ ০ ৭৭ ১ মিনিটের পড়া
...