কেন মনে পড়ে শৈশব
রফিক আতা
কেন মনে পড়ে শৈশব,
কেন মনে পড়ে কৈশর,
কেন হৃদয়ে ব্যথা জাগে—
কেন বাঁধভাঙা কান্না নামে?
কেন বেলাভূমি ফিরে আসেনা,
কেন ছোট্ট বেলা আমায় ঢাকেনা,
কেন উপচে পড়ে ব্যথা—
কেন যন্ত্রণার এ ইশারা?
নিঃশব্দ রাতে দূর স্মৃতি ডাকে,
স্বপ্নেরা ছুটে যায় নীলাকাশে থাকে।
কেন হারিয়ে যাই সময়ের ভিড়ে—
ফিরে যেতে চাই শৈশবের নীড়ে।
রচনাকাল—
মনে না থাকা কোন
এক নস্টালজিয়ার মুহূর্তে।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।