একদিন হঠাৎ অফলাইনে চলে যাবো,
কোনো শব্দ ছাড়াই, চুপচাপ—
এই স্ক্রিনের ভেতর থেকে ধীরে সরে।
কিন্তু আমার আঙুল থাকবে না তার উপর।
নোটিফিকেশন জ্বলবে, আলো দুলবে,
সবুজ বাতি নিভে যাবে নীরবে,
“কোথায় আছো?” “ভালো আছো?”
কিন্তু কোনো ‘সিন’ উঠবে না, কোনো উত্তরও না।
শুধু নিজেকে খুঁজে ফেরার চেষ্টা।
স্বপ্নের প্রাঙ্গনে, রশীদি উদ্যানে,
বইয়ের পাতায়, ইলমের সরোবরে,
পুরোনো আমিটাকে খুঁজে নতুন কিছু শিখতে।
একটু অন্যরকম হয়ে,একটু গুছিয়ে,
নতুন কোনো শব্দ, নতুন কোন মুগ্ধতা নিয়ে।
ক্ষণিক বসন্তের নগর ছেড়ে,
যেখানে গেলে ফেরা হবেনা কোনদিন।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।