[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

ডায়েরির খতিয়ানে তুমি

৪৪৩ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

ডায়েরির খতিয়ানে তুমি

—রফিক আতা— 



সারাটাদিন কেটে গেল,

অথচ আমার ডায়েরির খতিয়ানে

নতুন কোনো বাক্যই জমা পড়ল না।

বিদঘুটে আবহাওয়ায় ঝরে পড়ে রাতের আধার,

নিশির সমাগমে পৃথিবী যেন

নিঃশব্দে, গভীরভাবে নিমগ্ন।



আর আমি—

ভীষণ একাকী, বিষণ্ণ মনে,

কারো অপেক্ষায় গুনে ফেলি

সহস্র অনিদ্র রাত।



আচ্ছা!

যার জন্য প্রতিদিন নিয়ম করে কবিতা লিখি,

সে কি কোনোদিন জানবে—

কেউ তাকে নিয়ে প্রতিদিন ভাবে,

কেউ তার জন্য নিশিজাগে,

কেউ তার স্মরণে ক্যালেন্ডারের

পাতা উল্টে দেয় নিঃশব্দে?



কি অদ্ভুত এই প্রেমপ্রহর!

আস্ত একটা কাব্যগ্রন্থ লিখে ফেলেছি

শুধু তোমার জন্য, সুহাসিনী।

অথচ তুমি জানতেই পারোনি—

এই মলাট, এই নীরব উৎসর্গ

তোমার নামেই বাঁধা।




রচনাকাল

২২ ডিসেম্বর ২০২৫

সোমবার


আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6292। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 2139
প্রকাশিত22 ডিসেম্বর 2025 (6,292 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

ডায়েরির ধূসর পাতায় আঁকা গল্প

ডায়েরির ধূসর পাতায় আঁকা গল্প —রফিক আতা— ধূসর-কালো চামড়ার মলাটে বাঁধা এক পুরোনো খাতা। পাতাগুলো খসখসে, খরখরে, হলুদে ঢেকে গেছে সময়ের সাক্ষ্যে। সেই মলাটবদ্ধ নিঃশব্দে বেঁচে থাকা খাতাটিতে আমি মাঝে মাঝে কিছু লিখি—তবে সেগুলো…

০ ০ ১৫০ ২ মিনিটের পড়া

পর্ব 67 তুমি প্রেম একরাশ

‎সে ধন্য, সে পূর্ণ, ‎যে পেল তব প্রেম অনন্য, ‎তুমি প্রেম একরাশ ‎আমি তব প্রেমের নিঃশ্বাস, ‎ ‎—রফিক আতা ‎২০,৬, ২৬ইং শনিবার,

০ ০ ৭৩ ১ মিনিটের পড়া

পর্ব 61 চাঁদের রূপে তুমি

চাঁদের রূপে তুমি —রফিক আতা— এখানে বর্ষার রাতেও একটি চাঁদকে দেখি— খোপা খুলে বৃষ্টির জলে নিজেকে ধুয়ে নিতে। এখানে অমাবস্যার গভীর রাতেও লজ্জাবতী এক পূর্ণিমা নিভৃতে মুচকি হেসে ওঠে— আলো না থাকলেও আলো হয়ে। আচ্ছা, সত্যি করে…

১ ০ ৫২৬ ১ মিনিটের পড়া

পর্ব 23 তুমি জলে ভাসা পদ্ম

তুমি জলে ভাসা পদ্ম রফিক আতা তুমি জলে-ভাসা পদ্ম! হ্যাঁ, এটা ঠিক—আমিও পদ্মের মতোই জলে ভাসি। তবে আমার ভাসার জল একটু ভিন্ন। অশ্রু হয়ে ঝরে পড়া চোখের জল যদি নোনা হয়— তবে নিশ্চয় আমিও জলে-ভাসা সেই পদ্ম, যে পদ্ম ভাসে নোনাজলে…

০ ০ ৪১১ ১ মিনিটের পড়া

পর্ব 16 তুমি প্রবৃত্তির রাজ, ধূর্তামি তোমার সাজ

তুমি প্রবৃত্তির রাজ, ধূর্তামি তোমার সাজ . 🖊️ —রফিক আতা— আমার স্পষ্ট স্মরণ আছে তখন গুনাহের ঝড়ো সময় ছিল। আমি নফসের আহ্বানে দাঁড়িয়ে ছিলাম হারামের চৌকাঠে। এরপর... এরপর একরাশ লজ্জা নিয়ে তওবার তাগাদায় পা বাড়ালাম। বুকে তখন…

০ ০ ৪৩৫ ১ মিনিটের পড়া
...