আমি ছুঁয়েছি সে প্রেম,
যে প্রেমে মাখা ছিল মরণের বিষ;
আমি মুছেছি সে প্রেম,
যে প্রেমে বেজেছিল কোকিলের শিষ।
আমি লিখেছি সে গান,
যে গানে মাখা ছিল তার উপহাস;
আমি ছেড়েছি সে গান,
যে গানে লেখা ছিল তারই বসবাস।
আমি ছেড়েছি সে পথ,
যে পথে লেগেছিল তার পদচিহ্ন;
আমি ধরেছি সে পথ,
যে পথে ব্যথা মিলে হয় অভিন্ন।
আমি পুড়িয়েছি সে খাতা,
যে খাতা ঠাসা ছিল অগুনতি কবিতায়;
আমি অঙ্গে বেঁধেছি সে খাতা,
যে খাতার প্রেম-বিলাস মম মনে চায়।
—রফিক আতা
৮, ৭, ২৬ | বুধবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।