উজানে নাও মাঝি এই মনের তরী,
তীরে ফিরে একবার তারে হেরি।
সে পরম, আমি তুচ্ছ অতি অধম,
তার দর্শনলাভে করো মোরে করম।
উর্মি-সুন্দর তার কাজল দু'টি চোখ,
তার অভিমুখেই করো মোর রোখ।
অমাবস্যার মতো কালো তার কেশ,
অন্তিম অশ্রুর নজরানা করি পেশ।
দর্শন পেলে তার, আকিঞ্চন এই বুকে,
ওপার গিয়ে মরবো নাকো ধুকে ধুকে।
অতি অজানা, কবে পাবো ফের দর্শন,
অন্তিম দুঃখ-সালাম তারে করি অর্পণ।
—রফিক আতা
৩০,৪,২৬|বৃহস্পতিবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।