যে ফুলগুলো তোমাকে দেওয়ার জন্য কুড়িয়ে রেখেছিলাম,
ফুলগুলো তোমাকেই দেওয়ার খুব ইচ্ছে ছিল।
একটি প্রেমময় মাহেন্দ্রক্ষণের।
বুকপকেটে সেই ফুলগুলো গুঁজে
তোমার পথের ধারে দাঁড়ালাম,
তোমাকে আর ফুল দেওয়া হলো না।
কারণ, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে।
অন্য কারও হাতে গাঁথা বুনোফুল।
বুকপকেটে আমার যত্নে কুড়িয়ে রাখা ফুলগুলো নিয়ে।
ফুলগুলো তোমাকেই দেওয়ার কথা ছিল,
শুধু সময়টা আর আমার ছিল না।
—রফিক আতা
১৩,৮,২৬|বৃহস্পতিবার
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।